ইস্ট ওয়েস্ট মেট্রোর পাতাল প্রবেশ, শীঘ্রই জুড়তে চলেছে ফুলবাগান স্টেশন

কলকাতা: ১৩ ফেব্রুয়ারি ২০২০ শুভ উদ্বোধন হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম অবধি পরিষেবা চালু হয়ে গিয়েছিল৷ এই পথে সব কটা স্টেশনই মাটির উপরে৷ কিন্তু এবার ইস্ট-ওয়েস্ট মেট্রো পাতালে প্রবেশ করবে৷ শীঘ্রই ফুলবাগান স্টেশনের সঙ্গে জুড়তে চলেছে৷ ফুলবাগান স্টেশনটি মাটির নিচে রয়েছে৷

সূত্রের খবর, চলতি সপ্তাহে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করবেন। তারপর তিনি ছাড়পত্র দিলেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান অবধি মেট্রোয় যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে।

করোনা আবহে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা৷ যদিও অনেক দিন আগে থেকেই পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনগুলির ট্রায়াল রান চালু করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ৷ সরকার অনুমতি দিলে যাতে কোনও রকম বাধা ছাড়াই পরিষেবা পুনরায় চালু করা যায় তার জন্যই নিজেদের প্রস্তুত রেখেছে মেট্রো কর্তৃপক্ষ৷

মে মাসের শেষে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলতে শুরু করলেও৷ তা সাধারণ যাত্রীদের জন্য নয়৷ চালু হওয়া বিশেষ এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘স্টাফ স্পেশ্যাল’৷ শুধুমাত্র মেট্রো কর্মীরাই এই ট্রেনে চড়তে পারবেন।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর‘স্টাফ স্পেশ্যাল’ ট্রেন রোজ সকাল ১০টা নাগাদ কবি সুভাষ এবং নোয়াপাড়া থেকে ছাড়বে। অন্যদিকে বিকেল চারটে নাগাদ ওই দুই স্টেশনে ফিরবে। নিয়ম মেনে প্রতিটি স্টেশনে থামবে ট্রেন।

শুধুমাত্র মেট্রো কর্মীরাই সেই ট্রেনে চড়তে পারবেন। প্রত্যেককেই সঙ্গে রাখতে হবে মাস্ক। মানতে হবে সামাজিক দূরত্ব বজায়ের বিধিও। লকডাউনে বন্ধ রয়েছে কলকাতার লাইফ লাইন৷ ফের কবে থেকে চলবে কলকাতা মেট্রো তা এখনও ঠিক হয়নি৷ তবে খুব শীঘ্রই চালু হতে পারে মেট্রো৷ তার জন্য প্রস্তুত রাখা হয়েছে কলকাতা মেট্রো৷

The post ইস্ট ওয়েস্ট মেট্রোর পাতাল প্রবেশ, শীঘ্রই জুড়তে চলেছে ফুলবাগান স্টেশন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cOlQQp
Post a Comment (0)
Previous Post Next Post