নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় একটু কান পাতলেই যে কথাটা খুব স্পষ্ট শোনা যাচ্ছে বিপর্যয়ের বছর নাকি ২০২০। সত্যিই কি তাই? ২০২০ গেলেই কি সব ঠিক হয়ে যাবে? ব্যাপারটা মোটেই আর বোধহয় তেমন নেই। অন্ততপক্ষে গবেষকরা তেমনই বলছেন।
গবেষকরা জানাচ্ছেন, আগামী ৮০ বছরে ভারতের জলবায়ুর পরিবর্তন হয়ে উঠতে পারে নাকি আরও ধ্বংসাত্মক! ধেয়ে আসতে পারে আমফান ও নিসর্গের থেকেও ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ৮০ বছরে ভারত সম্মুখীন হতে পারে চরম তাপপ্রবাহ, বিধ্বংসী বন্যা, ভয়ানক শক্তিশালী ভূমিকম্পর। সৌদি আরবের বিশ্ববিদ্যালয় আব্দুলাজিজ-এর প্রফেসর মনসুর আলমাজৌরি বলেছেন, গোটা একুশ শতকের বাকি সময়েও হয়তো ভারত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হবে।”
আশঙ্কার কথা জানিয়েচ ‘আর্থ সিস্টেমস অ্যান্ড সায়েন্স’-এই জার্নালের একটি রিপোর্টে বলা হয়েছে, ভয়াবহ তাপপ্রবাহের পাশাপাশি বীভৎস বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে দেশ। বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ মাত্রাতিরিক্তভাবেও হঠাৎই বেড়ে যেতে পারে বলেও মনে করছেন গবেষকরা।
প্রাকৃতিক এই বিপর্যয়ের মারাত্মক প্রভাব পড়তে পারে কৃষিকাজের ওপর। নষ্ট হয়ে যেতে রাশি রাশি খাদ্য শস্য। এরফলে দেশের খাদ্য ভান্ডারেও টান পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ২০২০ তে শুরু থেকেই একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে দেশ। প্রথমে আম্ফান। এরপর নিসর্গ আছড়ে পড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। এরই মধ্যে ভূমিকম্পও বেশ কয়েকবার নাড়া দিয়ে গেছে রাজধানীকে। ফলে প্রাকৃতিক বিপর্যয়ের ভয়ে কাঁটা হয়ে দিন কাটছে সাধারণ মানুষের।
The post বিধ্বংসী বন্যা, শক্তিশালী ভূমিকম্প- আগামী বছরগুলিতে ভারতে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hbMXZg