পাহাড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

স্টাফ রিপোর্টার , কলকাতা : মঙ্গলবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। বুধবার থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এ। বৃহস্পতি ও শুক্রবার অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

উত্তর ওড়িশায় ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পঞ্জাব থেকে উত্তর পশ্চিম বঙ্গোসাগর পর্যন্ত। এই অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝারখন্ড ও ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগরে বিস্তৃত। এর প্রভাবে সাগর থেকে পূবালী হাওয়ায় প্রচুর জলীয়বাষ্প ডুকছে রাজ্যে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের বাকি অংশে প্রভাব বিস্তার করবে। বৃহস্পতিবারের মধ্যে মৌসুমী বায়ু হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও পঞ্জাবের অধিকাংশ এলাকা এবং গুজরাট আরব সাগর ও মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের, সম্পূর্ণ অংশে প্রভাব বিস্তার করবে এবং রাজস্থানের কিছু অংশে ঢুকে পড়বে। এই সিস্টেমের প্রভাবে আগামী পাঁচ দিন উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। আগামী তিন দিন ভারী বৃষ্টি হবে পূর্ব ও মধ্য ভারতের কিছু রাজ্যে। উত্তর পশ্চিমের রাজ্য অর্থাৎ দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে।

তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার বৃষ্টি কম হবে। তবে বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা ও দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা অস্বস্তি থাকবে শহরে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ কখনও পুরোপুরি মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ অস্বস্তি থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। অন্যদিকে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ থেকে ৬৯ শতাংশ । এদিন কলকাতা তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টি হয়েছে ৫.৫ মিলিমিটার।

সল্টলেকে বৃষ্টির পরিমান ১ মিলিমিটার, দমদমে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এদিকেউত্তরবঙ্গে। দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গের। নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে আরও ৪-৫ দিন। পূর্ব ও মধ্য ভারতের বেশকিছু রাজ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, ছত্রিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস।

কিছু দিন আগে ঘূর্ণিঝড় উম্পুনের ধাক্কা সয়েছে পশ্চিমবঙ্গ। উম্পুন ১৯৯৯ সালের পর বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রথম সুপার সাইক্লোন। তার পরের নিসর্গও তীব্র ঘূর্ণিঝড়। তথ্য বলছে, গত চার বছরের ২০টি ঘূর্ণিঝড়ের মধ্যে ১৫টিই তীব্র, অর্থাৎ ৭৫%। এসিসিআইওআর রিপোর্ট অনুযায়ী, চলতি শতকে, বিশেষ করে বর্ষা পরবর্তী সময়ে তীব্র ঘূর্ণিঝড়ের প্রবণতা বেড়েই চলেছে। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বেড়ে যাওয়ায় বড়সড় ছাপ পড়ছে তাপমাত্রা বৃদ্ধিতে। ২০১৮ পর্যন্ত অতীতের ১১৮ বছরে দেশের গড় তাপমাত্রা ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সবচেয়ে বেশি গরম বাড়ছে বর্ষার আগে।

The post পাহাড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2A0kcxW
إرسال تعليق (0)
أحدث أقدم