মা হতে চলেছেন অঙ্কিতা, উকুলেলে বাজিয়েই সময় কাটছে তাঁর

কলকাতা: মা হতে চলেছেন টেলি অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। এবার বেবি বাম্পের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন অঙ্কিতা। আর ছবিগুলি থেকে আরও একটি জিনিস স্পষ্ট হল, অঙ্কিতার এই সময়টা কাটছে উকুলেলে বাজিয়ে।

ছবিতে দেখা যাচ্ছে জগার্স ও নীল টিশার্ট পরা অঙ্কিতা মন দিয়ে উকুলেলে বাজাচ্ছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আজ মনটা অল্প ভালো আছে।

গর্ভবতী থাকাকালীন মহিলাদের মুড সুইং হয়ে থাকে। আর তাই মন ভালো রাখতে উকুলেলে-তে মন দিয়েছেন অঙ্কিতা। অঙ্কিতা জানিয়েছেন, উকুলেলে নিয়েই আমার এখন সময় কাটছে। মন খারাপ করত বলে সৌমিত্র উকুলেলে কিনে দিয়ে বলেছিল এটাই উকুলেলে বাজানো শেখার সেরা সময় আর মন ভালো রাখো।

তাই এই সময়টা নতুন এই বাদ্যযন্ত্র শিখেই কাটাচ্ছেন অঙ্কিতা। টেলি অভিনেত্রী নিজেরই আঁকা দুটি ছবি পোস্ট করে এই সুখবর দিয়েছিলেন। লিখেছিলেন, “সৌমিত্র এবং আমি এটি ঘোষণা করতে পেরে খুব আনন্দিত যে, আগামী সেপ্টেম্বরেই আমাদের মধ্যে এক নতুন প্রাণের আগমন হতে চলেছে।”

আন্তর্জাতিক মাতৃ দিবসের দিনে এই ঘোষণা করার জন্য বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তিনি পোস্টে লিখেছিলেন, “মাতৃ দিবস এর থেকে আর ভালো কোন দিন পেলাম না এই খবর সকলের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।” ‌‌‌‌

প্রসঙ্গত, এই মুহূর্তে গুয়াহাটিতে শ্বশুর বাড়িতে রয়েছেন সৌমিত্র অঙ্কিতা। লকডাউন শুরু হওয়ার আগেই তাঁরা গুয়াহাটিতে গিয়েছিলেন। এরপরে লকডাউন ঘোষণা হওয়ার পর সেখানেই আটকে যান তারা। তাই আপাতত শ্বশুরবাড়িতে রয়েছেন অঙ্কিতা।

The post মা হতে চলেছেন অঙ্কিতা, উকুলেলে বাজিয়েই সময় কাটছে তাঁর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h1Fxrf
إرسال تعليق (0)
أحدث أقدم