সোমবার থেকে খুলছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাইকারি মাছের আড়ত ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজার

স্টাফ রিপোর্টার, ডায়মন্ডহারবার: একদিকে করোনাভাইরাসের জেরে লকডাউন অন্যদিকে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞ। এই দুইয়ের কারণেই টানা ৮২ দিন বন্ধ ছিল ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজারের মাছের আড়ত। অবশেষে, সোমবার থেকে এই মাছবাজার খুলছে। বাজার খোলায় খুশি ব্যবসায়ী মহল।

জানা গিয়েছে, বাজার খুললেও করোনা সংক্রমণ রুখতে বেশ কিছু সময়সূচি পাল্টানো হচ্ছে। যেমন, নদীর ঘাটে ভেড়া ট্রলার থেকে আড়তে মাছ নামানোর সময় দুপুর ১টার পরিবর্তে ১২টা থেকে করা হল। বাজারে বিক্রি-বাটা শুরু হবে বিকেল ৫টার বদলে তিনটে থেকে।

এছাড়াও বাজারে আসা সমস্ত শ্রমিক, ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে।

ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার থেকে রাজ্যের বিভিন্ন বাজারে মাছ পৌঁছে যায়। শুধু এ রাজ্য নয়, আন্তঃরাজ্য এমনকী বিদেশেও মাছ রফতানি হয় এখান থেকে।মূলত সামুদ্রিক মাছেরই কেনা-বেচা হয়। কিন্তু করোনা মোকাবিলায় জারি লকডাউনে জেরে গত ২৪ মার্চ থেকে তালাবন্ধ ছিস আড়তের ষাটটি স্টল। সর্বভারতীয় এবং আন্তজার্তিক ব্যবসা সম্পূর্ণ বন্ধ থাকায় শতাধিক কারবারী পড়েছিলেন মহা বিপদে। রুটিরুজিও বন্ধ হয়েছিল প্রায় দেড়হাজার শ্রমিকের। মাছের জোগানে ভাঁটা পড়ায় মাছপ্রেমী বাঙালিদেরও মন খারাপ হয়ে গিয়েছিল। অবশেষে রাজ্য মৎস্য দফতর সোমবার থেকে এই পাইকারি মাছবাজার ফের খোলার সিদ্ধান্ত নিল।

উল্লেখ্য, ১৫ এপ্রিল থেকে ১৪ জুন সময়টুকু নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকে। এই সময়টুকু বাদ দিলে বছরের বাকি সব দিনই গড়ে প্রায় চার কোটি টাকার ব্যবসা হয় এই মাছবাজারে।

The post সোমবার থেকে খুলছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাইকারি মাছের আড়ত ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3d2zAXR
إرسال تعليق (0)
أحدث أقدم