করোনা-রোধে মডেল, রাষ্ট্রসংঘের সভায় সম্মানিত কেরলের স্বাস্থ্যমন্ত্রী

তিরুঅনন্তপুরম: এবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজার কৃতিত্বকে কুর্নিশ রাষ্ট্রসংঘেরও। সম্প্রতি রাষ্ট্রসংঘের আলোচনা সভায় ডাক পেয়েছিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। মারণ করোনার বিরুদ্ধে কেরলের লড়াইয়ের স্বীকৃতি এর আগেই মিলেছিল।

একাধিক বিদেশি সংবাদপত্রও করোনা মোকাবিলায় কেরল মডেলের তত্ত্ব তুলে ধরেছিলেন। এবার রাষ্ট্রসংঘের ভার্চুয়াল ওয়েবমিনারে অংশ নিয়েছিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্যানেলে ছিলেন শৈলজা।

রাষ্ট্রসংঘের এই ভার্চুয়াল সভার মূল বক্তা হিসেবে ছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্বব‍্যাপী স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব‍্যক্তিরা যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন মূলত তাঁদের সম্মান জানাতেই বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে বক্তা ছিলেন এইচ ই-র জেনারেল অ্যাসেমব্লির সভাপতি তিজানি মহম্মদ-বন্দে, ইথিওপিয়ার রাষ্ট্রপতি সাহলে-ওয়ার্ক জেভেডে, হু-র মহাসচিব টেড্রোস অ্যাধনাম ঘেব্রেইসাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য কর্মী বাহিনী বিভাগের ডিরেক্টর জিম ক্যাম্পবেল, আন্তর্জাতিক পাবলিক সার্ভিস কমিটির সাধারণ সম্পাদক রোসা পাভেনেলি-সহ কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজাও।

ভার্চুয়াল এই সভায় মাত্র মিনিট সাতেকের জন্য বক্তৃতা করা সুযোগ পেয়েছিলেন শৈলজা। অতীতে কেরলে নিপা ভাইরাস প্রকোপ বাড়িয়েছিল। সেবারও দক্ষ হাতে পরিস্থিতির মোকাবিলা করে কেরল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই মারণ করোনার মোকাবিলায় কীভাবে করল কেরল, বক্তৃতায় সেকথাই তুলে ধরেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।

টেস্টিং, আইসোলেশনের মতো প্রক্রিয়াগুলিকে শুরু থেকেই জোর দেওয়া হয়েছিল বলে জানান শৈলজা। একইভাবে লকডাউন চলাকালীন কীভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যূনতম চাহিদাগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করে সরকার, সেকথাই তুলে ধরেন তিনি।

এছাড়াও লকডাউন পর্বে বাড়ি-বাড়ি রেশনসামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে একাধিক কর্মসূচির উল্লেখ করেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী।

The post করোনা-রোধে মডেল, রাষ্ট্রসংঘের সভায় সম্মানিত কেরলের স্বাস্থ্যমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37X4gcn
Post a Comment (0)
Previous Post Next Post