মুম্বই: কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ চলছে আমেরিকায়। জর্জের ঘাড়ে হাটু দিয়ে চেপে যেভাবে মার্কিন পুলিশ হত্যা করেছে তা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল। বর্ণবাদের এই বীভৎস রূপকে নিন্দা করছে সারা বিশ্ব। ভারতের বিনোদন জগতের তারকারা এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন। চলছে #BlackLivesMatter.
যে বলিউড সেলেবরা কৃষ্ণাঙ্গ হত্যায় সরব হয়েছেন তাঁদেরকে এবার হিপোক্রিট বললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনার মতে এই সেলেবরাই ভারতে ফেয়ারনেস ক্রিম এনডোর্স করেন।
বিবিসির কাছে সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত বলছেন, “যে সমস্ত ভারতীয় সেলিব্রিটিরা ফেয়ারনেস প্রোডাক্ট এন্ডোর্স করেছেন তারাই এখন নির্লজ্জভাবে গলা ফাটাচ্ছেন ব্ল্যাক লাইভস ম্যাটার বলে। আমি ভাবি এদের সাহস কিভাবে হয়? আমাদের ইন্ডাস্ট্রিতে এমনকি গায়ের রঙ ডার্ক হলে তাকে কাস্ট করতে পর্যন্ত ভয় পায় অনেকে। এদের কেন কেউ জিজ্ঞাসা করছে না যে এতদিন ধরে তারা ফেয়ারনেস প্রোডাক্টের বিজ্ঞাপন করেছেন এখন হঠাৎ করে ব্ল্যাক লাইভস মাটার বলে কীভাবে সরব হয়েছেন।”
কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে সরব হয়েছেন প্রিয়াংকা চোপড়া, দিশা পাটানি, সোনাম কাপুর সহ আরো অনেকে। এই তিন অভিনেত্রীকে একসময় ফেয়ারনেস প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা গিয়েছে।
কঙ্গনা আরো বলছেন, “আমার বোন রঙ্গলি গায়ের রং চাপা। কিন্তু ও সুন্দরী। আমি যদি এই ধরনের প্রোডাক্ট এনডোর্স করতাম তাহলে ওকে অপমান করা হতো। আর আমি যেটা আমার বোনের সঙ্গে করতে পারিনা সেটা পুরো দেশের সঙ্গে কী করে করব?”
কিছুদিন আগে অভিনেতা অভয় দেওলও এই একই প্রশ্ন তুলেছিলেন ভারতীয় সেলিব্রিটিদের উদ্দেশ্যে। তিনি বলেছিলেন, “আপনাদের কি মনে হয় এবার ভারতের সেলেব্রিটিরা ফেয়ারনেস প্রডাক্টের বিজ্ঞাপন করা ছেড়ে দেবেন?”
অভয় এছাড়াও আরও একটি বিষয় নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ভারতের সেলিব্রেটিরা কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে মুখ খুললেও চুপ থেকেছে পরিযায়ী শ্রমিক ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ক্ষেত্রে।
এই প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভয়। তিনি লেখেন “হয়তো এখন এগুলি বলার সময়। জেগে ওঠা ভারতের সেলিব্রিটি এবং মধ্যবিত্তরা আমেরিকায় হওয়া বর্ণবাদের বিরুদ্ধে সরব হচ্ছেন। কিন্তু নিজেদের ক্ষেত্রে এই বিষয়ে তারা কতটা সক্রিয়। আমেরিকা সারা বিশ্বে হিংসা ছড়িয়েছে। আর এখন ঘুরেফিরে তাদের দেশই এত সাংঘাতিক হয়ে উঠেছে। আমি বলছি না তারা এটারই যোগ্য। আমি পুরো ব্যাপারটাকে ভালো করে দেখতে বলছি। “
The post ‘ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করে বলিউড’, কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ প্রসঙ্গে কঙ্গনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3f1Ih6h