বেড়েই চলেছে পারদ, হাঁসফাঁসে গরমে মুক্তির বৃষ্টি খুঁজছে শহরবাসী

স্টাফ রিপোর্টার , কলকাতা : টানা গরমে হাঁসফাঁস অবস্থা শহরের। না আছে বৃষ্টি, না আছে একটু ঠাণ্ডা হাওয়া। আপাতত এইটুকুই চাইছে শহরবাসী। কিন্তু কোনওরকম সম্ভাবনা তৈরি হচ্ছে না। উল্টে দিনভর জারি থাকছে ভ্যাপসা গরম। রবিবারেও এই পরিস্থিতির তেমন পরিবর্তনের আভাস দিচ্ছে না হাওয়া অফিস।

রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল। উভয় ক্ষেত্রেই বেড়েছে পারদ। আর্দ্রতার পরিমান যথারীতি চরমে। সর্বোচ্চ ৮৬ শতাংশ, সর্বনিম্ন ৪৪ শতাংশ। বৃষ্টি হয়নি। বৃষ্টির সম্ভাবনা কম। তৈরি হতে পারে শুধুই বজ্রগর্ভ মেঘ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ছিল। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল। শনিবার সকালে পারদ চড়ে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বর্ষার মরসুম কাছাকাছি, তাই বৃষ্টি না হওয়ায় বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রবিবার দমদমের তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়নি। সল্টলেকের তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ , সর্বনিম্ন ৬০ শতাংশ। বৃষ্টি হয়নি। আজও অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৭ থেকে সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃষ্টি হয়নি।

চলতি সপ্তাহে শুধুমাত্র বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ছিল। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃষ্টি হয়েছিল ৪.২ মিলিমিটার। এতেই পারদ কিছুটা নীচে নেমেছিল। কলকাতায় ৪১ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও দেয়। তবে তা কালবৈশাখীর শর্ত পূরণ করেনি। ওইদিন দমদমে বৃষ্টি হয়েছিল ৬.৪ মিলিমিটার। সল্টলেকে বৃষ্টি হয়েছিল ৮.৮ মিলিমিটার।

The post বেড়েই চলেছে পারদ, হাঁসফাঁসে গরমে মুক্তির বৃষ্টি খুঁজছে শহরবাসী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/376l93C
إرسال تعليق (0)
أحدث أقدم