‘ত্রাণ নিয়ে দলবাজি, মুখ্যমন্ত্রীর ইচ্ছার অমর্যাদা’, মমতাকে বিঁধলেন মুকুল

কলকাতা: ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ-বণ্টন নিয়ে এবার রাজ্যের শাসকদল তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা মুকুল রায়। ‘আমফান বিধ্বস্ত এলাকাগুলিতে ত্রাণ নিয়ে যাতে দলবাজি না চলে সেব্যাপারে খোদ মুখ্যমন্ত্রীই উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু তাঁর দলেরই কয়েকজন ত্রাণ নিয়ে দলবাজি চালাচ্ছেন।’ এমনই অভিযোগ বিজেপি নেতা মুকুল রায়ের।

দলমত নির্বিশেষে প্রত্যেক ক্ষতিগ্রস্তের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া রাজ্য সরকারের কর্তব্য বলে মনে করিয়ে দিয়েছেন মুকুল রায়।

মুখ্যমন্ত্রীর ইচ্ছার অমর্যাদা করা হচ্ছে, এমনই অভিযোগ বিজেপি নেতা মুকুল রায়ের। বিজেপি নেতার কথায়, ‘আমফান বিধ্বস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাতে কোনও দলবাজি না চলে সেব্যাপারে খোদ মুখ্যমন্ত্রীই সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু যাঁদের মাধ্যমে ত্রাণ বিলি হচ্ছে তাঁরাই ত্রাণ সামগ্রী নিয়ে দলবাজি করছেন।’

রাজ্যের শাসকদল তৃণমূল ক্ষতিগ্রস্তদের ত্রাণ বণ্টন নিয়ে দলবাজি করছে বলে অভিযোগ বিজেপি নেতা মুকুল রায়ের। তাঁর অভিযোগ, ‘ত্রাণ বণ্টনে উদারতা দেখাতে পারেনি শাসকদল।

অধিকাংশ জন প্রতিনিধিই এখন শাসকদলের। ত্রাণ নিয়ে রাজনীতি থেকে সরে আসতে পারছে না রাজ্যের শাসকদল।’

এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনা রাজ্যে লাগু না হওয়া এবং কিষাণ সম্মান-নিধি প্রকল্প নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেছএন মুকুল রায়।

এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, ‘আয়ুষ্মান ভারতের পাশাপাশি কিষাণ সম্মান-নিধি নিয়ে বিরোধিতা করেছে রাজ্য। রাজ্য বলছে তাদের নির্দিষ্ট প্রকল্প রয়েছে। কিন্তু রাজ্যের সঙ্গে যদি সাধারণ মানুষ কেন্দ্রীয় প্রকল্পেরও সাহায্য পেতেন তবে তাঁরা আরও বেশি করে উপকৃত হতেন।’

The post ‘ত্রাণ নিয়ে দলবাজি, মুখ্যমন্ত্রীর ইচ্ছার অমর্যাদা’, মমতাকে বিঁধলেন মুকুল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cZn2R3
إرسال تعليق (0)
أحدث أقدم