হাসপাতালের বিল দিতে না পারায় বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন এই টেলি অভিনেতা

মুম্বই: মে মাসের মাঝামাঝি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সসুরাল সিমার কা ধারাবাহিকের অভিনেতা আশিস রায়। ডায়ালিসিসের জন্য অর্থের প্রয়োজন, এই বলে ফেসবুকে আবেদন করেছিলেন তিনি। হাসপাতালের ফি মেটাতে না পেরে অবশেষে বাড়িতে এলেন আশিস। সম্প্রতি স্পটবয়ের কাছে সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন অভিনেতা আশিস রায়।

তিনি বলেছেন, “আমি এখন বাড়িতে আছি কিন্তু খুব দুর্বল বোধ করি। বাড়িতে একজন পরিচালক আছেন তিনি আমার খেয়াল রাখেন। বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আমার বোনেরা আসতে পারেনি। ২৪ মে আমাকে হাসপাতাল থেকে বাড়িতে আসতে হয়। কারণ আমার কাছে আর টাকা ছিল না। ২ লক্ষ টাকা বিল হয়েছিল যেটা আমি কোনরকমে দিতে পেরেছিলাম। এখনো আমার ডায়ালিসিস চলবে টানা দু’মাস। আমি এক দিন অন্তর অন্তর হাসপাতলে গিয়ে ডায়ালিসিস করাই। তিন ঘন্টার জন্য হাসপাতাল থেকে ২০০০ টাকা করে চার্জ করে।”

১৭ মে আশিস রায় একটি পোস্ট করেন ফেসবুকে। আশিস জানান, তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ এবং তিনি এখন আইসিইউতে রয়েছেন। তাঁর প্রোফাইলের দ্বিতীয় পোস্ট থেকে জানা যায়, ডাইলোসিস করার জন্য তাঁর আর্থিক সাহায্যের প্রয়োজন। মাঝরাতে এই দ্বিতীয় পোস্টটি করেন তিনি। লেখাটির মধ্যে প্রচুর টাইপো থাকায় বোঝাই যাচ্ছিল তিনি ঠিক করে টাইপ পর্যন্ত করতে পারছেন না।

প্রসঙ্গত ২০১৯ এর জানুয়ারি মাসে আশিসের একটি প্যারালাইসিস অ‍্যাটাক হয়। ২০১৮ সালেও গুরুতর অসুস্থ হয়েছিলেন তিনি। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন আশিস। সেই সময় অস্ত্রোপচারও করতে হয় তাঁকে।

প্রায় কুড়ি বছর ধরে টেলিভিশন দুনিয়ার সঙ্গে যুক্ত আশিস রায়। ৫৪ বছরের এই অভিনেতা ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে অভিনয় করে সবথেকে জনপ্রিয় হন। এছাড়া ‘কুছ রঙ পেয়ার কে অ‍্যায়সে ভি’, ‘ব্যোমকেশ বক্সী’, এবং ‘মেরে আঙ্গনে মে’ তে অভিনয় করার জন্য তিনি দর্শকদের মধ্যে বহুল পরিচিত।

The post হাসপাতালের বিল দিতে না পারায় বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন এই টেলি অভিনেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Uw3P3b
Post a Comment (0)
Previous Post Next Post