অতি ভক্তি, গাছের ছায়ায় পাকা দেবালয় , সহজেই উলটোচ্ছে ‘দুর্বল’ গাছ

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : হে ভগবান। হ্যাঁ এটাই সম্ভবর সেরা অভিব্যক্তি হরতে পারে এই ঘটনার জন্য। পরিবেশকর্মীরা বলছেন ইতি ভক্তি গাছের ক্ষতি বারিয়ে চলচেহ নাগাড়ে। সব জেনেও অবুঝের ভান করে রয়েছে মানুষ। চলছে গাছ দেখলেই কোনও না কোনও দেব বা দেবীকে বসিইয়ে পুজোর বহর। এই ভক্তিই কমিয়ে দিচ্ছে গাছের নিজস্ব ধারন ক্ষমতা।

একটা বড় গাছের তলা পেলেই হল। প্রথমে বসছে কোনও একটি শিলা বা একটি দেব দেবীর ছবি। তারপর স্থানীয়দের সাহায্য একটা ছোট্ট মন্দির। ক্রমে তা বাঁধিয়ে দেওয়া হচ্ছে গাছের গুঁড়ি জুরে। ব্যাস , গাছ এবার সব ফাটিয়ে বেরিয়ে যেতে চাইছে কিন্তু পারছে না।

পরিবেশকর্মী সম্রাট মণ্ডল জানালেন , ‘এই করেই বফু গাছের বৃদ্ধি রুধ হয়ে যাচ্ছে। প্রস্থে তাড় গুঁড়ি বাড়ছে কিন্তু গভীরে যে মাটিকে ধরে অনেকটা হাত পা ছড়িয়ে সে বারতে চাউছিল সেটা আর হচ্ছে না। এদিকে কাঁসর , ঘণ্টা বাজিয়ে রোজ পুজো হচ্ছে।’

সম্রাটের কথায় , ‘এরপর কোনও একটা শক্তিশালী ঝড় আসছে। ব্যাপক ঝাঁকুনি দিতেই পেট মোটা গাছ ভর সামলাতে না পেরে উল্টে পড়ছে। আমফানের বহু এমন গাছ তলায় ঠাকুরের মন্দির বানিয়ে দেওয়া গাছ উপড়ে গিয়েছে। দোষ কিন্তু গাছের। সে ঝড় সামলাতে পারেনি। আসলে গোড়ায় গলদ যে অতি ভক্তি সেদিকে নজর নেই।’

পরিবেশকর্মী জানাচ্ছেন , ‘গাছের গোড়া বাঁধিয়ে মন্দির তৈরি ছাড়াও সৌন্দর্যায়ন দেখানো হয়েছে। স্রেফ গোড়া বাঁধিয়ে আড্ডার জায়গাও হয়েছে। খুব সহজেই অনেক গাছকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই ধরনের নগরোন্নয়ন কারণে। গ্রামজীবনের প্রাচীন বট কিন্তু এ রকম সচরাচর মুখ থুবড়ে পড়ে না। কারণ গ্রামে গাছের গোড়া যতটা জায়গা জুড়ে বাঁধানো হয়,তাতে গাছ বেড়ে উঠতে বাধা পায় না। ওটাই ‘লোড ডিস্ট্রিবিউশন’-এর শর্ত।’ আক্ষেপের সুরে তাঁরা জানাচ্ছেন , ‘গ্রামের মানুষ বিজ্ঞান না পড়েই সেটা জানে কিন্তু শিক্ষিত শহর জানে না। সে জায়গা কোথায়? একটা গাছ, বেড়ে উঠল কি না উঠল, তাকে আষ্টেপৃষ্ঠে গোড়ায় বেড়ি পরানোর চেষ্টা হয়। সরকারি উদ্যোগেই রাস্তায় প্রতিটি গাছের গোড়া বাঁধানো হয়। তা ছাড়া সারা শহর জুড়ে গাছের গোড়া বাঁধিয়ে অজস্র দেবালয়। তাই মামুলি ঝড়েই সমূলে উৎপাটিত, আর এ তো ছিল অতিঝড়।’

The post অতি ভক্তি, গাছের ছায়ায় পাকা দেবালয় , সহজেই উলটোচ্ছে ‘দুর্বল’ গাছ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30qUZaH
Post a Comment (0)
Previous Post Next Post