ভালো বৃষ্টিতে কমল পারদ, স্বস্তিতে শহরবাসী

স্টাফ রিপোর্টার , কলকাতা : গরম কমেছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে নেমেছে। অস্বস্তিকর গরম যে বৃষ্টি কমিয়েছে তা স্পষ্ট। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১২.০ মিলিমিটার। রাত সাড়ে আটটা থেকে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে আজ সকাল পর্যন্ত। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৮ সর্বনিম্ন ৮৩ শতাংশ।

এদিন ভোরবেলা সূর্যের মুখ দেখা যায়নি। মেঘলা আকাশে জেলায় জেলায় শুরু হয় ঝেঁপে বৃষ্টি। এদিন পূর্বাভাস মেনে আজ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা ছিল। পরক্ষনেই শুরু হয় মেঘ গুড়গুড়। এই বৃষ্টির পরিমান ক্রমে বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

প্রসঙ্গত শুক্রবার নির্ঘণ্ট মেনে সঠিক সময়ে রাজ্যে আসে বর্ষা। দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় একসঙ্গে আগমন হয় বর্ষার। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগণা, হুগলী, নদীয়া, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে এসেছে বর্ষা। উত্তরবঙ্গের কোচবিহার , জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও মালদহে এসেছে বর্ষা। এমনটাই জানায় আলিপুর আবহাওয়া দফতর। গত বছরে ২১ জুন এসেছিল বর্ষা। এই মরসুমে আমফানের ঠেলায় তা আর দেরি না করে একদম সঠিক সময়েই রাজ্যে প্রবেশ করল বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এটাও লক্ষণীয় ১২ জুন, জ্যৈষ্ঠ শেষ হতে এখনও দিন তিনেক দেরী। এমন সময়েই চলে এল বর্ষা। শনিবার পশ্চিমের জেলাগুলিকেও ঘিরে ফেলে বর্ষা।

‘নর্দান লিমিট অফ মনসুন’ বা ‘এনএলএম’ অবস্থান করছে ১৮ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৬০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ, ১৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ , ৭০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। যাচ্ছে হরনাই, বরামতি, বিড, ওয়ারধা, রাইপুর, সম্বলপুর, বারিপদা, বর্ধমান শিলিগুড়ির ২৭ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৭.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ দিয়ে।

The post ভালো বৃষ্টিতে কমল পারদ, স্বস্তিতে শহরবাসী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3flBwMH
إرسال تعليق (0)
أحدث أقدم