স্টাফ রিপোর্টার , কলকাতা : নিম্নচাপের জেরে বুধবার থেকে রাজ্যের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্যে প্রচুর পরিমানে জলীয় বাষ্প প্রবেশের কারনেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বাংলার দুই প্রান্তেই।
আর এর প্রধান কারন হল বর্ষা, যা বাংলার দরজায় কড়া নারছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সব ঠিক থাকলে আজ মঙ্গলবার তৈরি হওয়া নিম্নচাপের ধাক্কায় বৃহস্পতিবার কিংবা শুক্রবারের মধ্যে রাজ্যের বর্ষার আগমন ঘটতে পারে। হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং তা দ্রুত শক্তিশালী হয়ে উঠবে। পাশাপাশি এও জানা গিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিমে যাবে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে। আর সেটাই বাংলার বর্ষাকে স্বাগত জানানোর পথকে মসৃণ করবে এবং তার জেরে আগামি কয়েকদিন দক্ষিনবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের নিম্নচাপটি উত্তরপ্রদেশে সরে দুর্বল হয়। তার পরই বঙ্গোপসাগরে সক্রিয় হবে মৌসুমি বাতাসের প্রবাহ। তার মধ্যে ৮ জুন নাগাদ মায়ানমার উপকূলের কাছে নতুন নিম্নচাপটির উদয় হওয়ার কথা ছিল। সেটি কতটা শক্তিশালী হয়, কোন পথে এগোয়, তার উপর নির্ভর করবে বাংলার বর্ষা-ভাগ্য। সেটির কি অবস্থা তা এখনও জানা যায়নি। তবে সম্ভবত সব ঠিকঠাকই চলছে আর যার ফলে বাংলার বর্ষার বর্ষা পথ প্রসস্ত হওয়ার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
এদিকে এই বর্ষার আগমনের জাঁতাকলে পরে নাকাল কলকাতাবাসী। গরমে হাঁসফাঁস অবস্থা। যদিও দক্ষিণবঙ্গের সমস্ত জেলারই অবস্থা প্রায় একইরকম। সোমবার কলকাতায় ঝেঁপে বৃষ্টি হয় তাতেও লাভ হয়নি কিছুই। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৪ শতাংশ , সর্বনিম্ন ৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪.৪ মিলিমিটার। আজ তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬ থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার মেঘ কতটা এলাকাভিত্তিক ভাবে শক্তিশালী হয় বৃষ্টির জন্য তার উপর নির্ভর করবে বৃষ্টির পরিমান। যেমন কলকাতা সংলগ্ন হাওড়ার শালকিয়ায় বৃষ্টি হয়েছে কিন্তু বেলগাছিয়া থেকে কদমতলা চত্বরে কয়েক পশলা বৃষ্টি বেহসি কিছু হয়নি। দমদমে ৪.৪ মিলিমিটার বৃষ্টি হয়, সল্টলেকে বৃষ্টির পরিমাণ ছিল ১৯.২ মিলিমিটার।
The post বর্ষা কাছেই, আজ থেকে টানা বৃষ্টির সম্ভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BNy3Ip