স্টাফ রিপোর্টার, কলকাতা: করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ উর্ধমুখী। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে কয়েকটি আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বেসরকারি সংস্থাগুলির কাছে বিশেষ আর্জি মুখ্যমন্ত্রী।
শুক্রবার টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘অতিরিক্ত ভিড় বাসে উঠবেন না। বেসরকারি সংস্থাগুলি যতটা সম্ভব বাড়ি থেকে কাজ চালানোর চেষ্টা করুন। অফিসে হাজিরার সময়ের ক্ষেত্রে ছাড় দিন। আমরা সরকারি অফিসে কাউকে লেট মার্ক না করার সিদ্ধান্ত নিয়েছি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না এবং সবাই মাস্ক পরুন। নিরাপদ থাকুন।
রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, দরকার না-থাকলে কেউ রাস্তায় বেরোন না। অযথা বাজারে ঘোরাফেরা করা, বন্ধুর বাড়ি গিয়ে গল্পো কিংবা পাড়ার মোড়ে বসে আড্ডা দেবেন না।
এদিন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ করোনার বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আরও একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী। আমফানের পর পুনর্গঠনের কাজে যাঁরা ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি।
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘ত্রাণকর্মী, পুলিশ, স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত সবাই, সুশীল সমাজ ও সমাজসেবী সংগঠন— সবাইকে রাজ্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’’ আমপান চলে গেলেও করোনার বিপদ এখনও রয়েছে। তাই তাঁর সতর্কবার্তা, ‘‘তবে আমাদের সতর্ক থাকতে হবে। সমাজিক দূরত্ব বজায় রাখুন এবং পুষ্টির দিকে নজর দিন।’’
তিনি এও লিখেছেন, ‘‘বাংলার ঐতিহ্য ও অদম্য স্পিরিট নিয়ে আমরা প্রাকৃতিক বিপর্যয় ও বিশ্ব অতিমারির মোকাবিলা করেছি। এর থেকে শিক্ষা নিয়ে নিশ্চিত ভাবেই বাংলা আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।’’ দুই বিপর্যয়ে যাঁরা সামনে থেকে লড়াই করেছেন এবং এখনও করছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন,
The post করোনা সংক্রমণ রুখতে বেসরকারি সংস্থাগুলির কাছে বিশেষ আর্জি মুখ্যমন্ত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2N66VH7