“নিঃশ্বাস নিতে পারছি না”, করোনায় মৃত্যুর আগে বাবাকে শেষ বার্তায় জানাল ছেলে

হায়দরাবাদ: করোনার জেরে সামনে আসছে একের পর এক হৃদয় বিদারক খবর। এবার ঘটনা হায়দরাবাদ থেকে। সেখানকার সরকারি হাসপাতালে এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর সময় তাঁর বাবাকে করা শেষ মেসেজে মন ভাঙছে দেশবাসীর।

৩৪ বছরের ওই যুবকের বাবা জানিয়েছে, কমপক্ষে ১০ টি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও হাসপাতাল প্রথমে ভর্তি নিতে চায়নি তাঁকে। পরে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুর আগে একটি ভিডিওতে ওই যুবক তাঁর বাবাকে জানিয়েছে, “আমি নিঃশ্বাস নিতে পারছি না। হত তিন ঘন্টা ধরে তাঁরা অক্সিজেন চালায়নি। আমার নিঃশ্বাস আটকে গেছে। আমি শ্বাস নিতে পারছি না।” ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাবে শেয়ার হয়েছে।

সাধারণ মানুষ ওই ভিডিও টুইট করে উদাসীনতার অভিযোগ তুলেছে। রিপোর্টে জানাচ্ছে, ওই যুবকের মৃত্যুর এক ঘন্টা আগে সে এই ভিডিও রেকর্ড করেছিল।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে তাঁর বাবা জানিয়েছেন, ,” আমার ছেলে সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। ” তাঁর ছেলেকে কেন অক্সিজেন দেওয়া হয়নি, সেই প্রশ্ন করেছেন তিনি। উল্লেখ্য, হাসপাতালের রিপোর্ট জানাচ্ছে করোনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

এই মারাত্মক শোকের মধ্যে আরও খারাপ খবর, ওই পরিবারের আরও ৬ সসস্য, মৃতের বাবা-মা, স্ত্রী, ভাই, ভগ্নিপতি হাসপাতালে তাঁর সংস্পর্শে এসেছিলেন। ফলে করোনা নিয়ে চিন্তায় তাঁরাও।

The post “নিঃশ্বাস নিতে পারছি না”, করোনায় মৃত্যুর আগে বাবাকে শেষ বার্তায় জানাল ছেলে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3g2H3be
إرسال تعليق (0)
أحدث أقدم