করোনার কারণে বিজেপি’র প্রচারের হাতিয়ার সোশ্যাল মিডিয়া

স্টাফ রিপোর্টার,জলপাইগুড়ি: শিয়রে ২০২১-এর বিধানসভা ভোট। ফলে কাঠফাটা রোদকে উপেক্ষা করে এবার ময়দানে নেমে ভার্চুয়াল জনসভার প্রচারের আয়োজন করলেন বিজেপি কর্মীরা।

জলপাইগুড়ি জেলা থেকে অমিত শাহ’র ভার্চুয়াল জনসভায় ৬০ হাজার মানুষকে অনলাইনে যুক্ত করার অঙ্গীকার নিল জেলা বিজেপি। আর এই জনসভাকে সফল করতে আদাজল খেয়ে করোনা আবহের মধ্যেই ময়দানে নেমে পড়ল বিজেপি।

টার্গেট ৬০ হাজার। কীভাবে সাধারন মানুষ কিংবা চা শ্রমিক থেকে দিনমজুর, সোশ্যাল মিডিয়াকে ব্যাবহার করে এই ভার্চুয়াল জনসভায় সামিল হতে পারবেন, তা বোঝাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে দিনমজুরদের হাতেকলমে শেখাতে দেখা গেল বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামীকে।

বিজেপির জেলা সভাপতি এবং তাঁর সঙ্গে থাকা বিজেপির অন্যান্য নেতা কর্মীদের নিয়ে সোজা চলে যান জলপাইগুড়ির অরবিন্দ অঞ্চলে। সেখানকার একটি কৃষি জমিতে সেই সময় ১০০ দিনের কাজ চলছিল। তিনি সেখানে গিয়ে কাজ করতে থাকা শ্রমিকদের মধ্যে প্রথমে সংক্ষিপ্ত ভাষনের মাধ্যমে সভার উদ্যেশ্য বোঝান।

এরপর তিনি সাধারন মানুষ কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে সোশ্যাল মিডিয়ার ব্যাবহার করে সেদিনের ভার্চুয়াল সভা দেখা যাবে তা হাতেকলমে বোঝাতে থাকেন। যেখানে জলপাইগুড়ি জেলাতে বিজেপির ৬০ হাজার সদস্যই নেই, তবে কীভাবে ওই সময় সম্ভব হবে এত মানুষকে একসঙ্গে সামিল করা?

এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বলেন, “এটা ঠিক কথা যে, জলপাইগুড়ি জেলায় আমাদের ৬০ হাজার সদস্যই নেই। তবে কীভাবে আমরা লোকসভা নির্বাচনে দু লক্ষ ভোটে জিতলাম। আসলে আমাদের এই সাংগঠনিক জেলায় ২০০৮টি বুথ আছে। প্রতিটি বুথে অ্যান্ড্রয়েড ফোন এক্সপার্ট এমন ৩ জন বিজেপি কর্মীকে নিযুক্ত করেছি। কর্মীরা এককেটি মোবাইল এর সাথে ছোট সাউন্ড সিস্টেম লাগিয়ে নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ জন করে মানুষকে নিয়ে জনসভা শোনাবেন। এই ভাবে বুথ পিছু অন্তত ৩০ জন। ২০০৮ টি বুথে ৬০ হাজার মানুষ সামিল তো হবেনই। এছাড়া আরও হাজার হাজার মানুষ এমনিই দেখবে সেই প্রচার চালাচ্ছি আমরা।”

ঘটনায় পার্বতী রায়, ভক্তি রায় নামে দিন মজুরেরা বলেন, “আমরা আজ শিখে নিলাম। ওই দিন বাড়ির লোকের সাহায্য নিয়ে মোবাইল ফোন থেকে শুনবো। আমাদেরো অনেক চাওয়া পাওয়ার ব্যাপার আছে।” কতটা দাবি মেটাবেন অমিত শাহ সেগুলি আমরা জনসভা থেকে শুনবো বলে মন্তব্য করেন তারা।

The post করোনার কারণে বিজেপি’র প্রচারের হাতিয়ার সোশ্যাল মিডিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ARXnfO
إرسال تعليق (0)
أحدث أقدم