বৃষ্টির জেরে স্বাভাবিকের নীচে কলকাতার পারদ

স্টাফ রিপোর্টার , কলকাতা : সময় অন্তর চলছে বৃষ্টি। ফলে শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের নীচে চলে এসেছে। বিশেষ লক্ষণীয় সর্বনিম্ন তাপমাত্রা। যা বিগত কয়েকদিন বৃষ্টি হলেও স্বাভাবিকের নীচে নামেনি। আজ সপ্তাহের প্রথম দিনেই তা স্বাভাবিকের নীচে নেমে এসেছে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে, ২৯.৮ মিলিমিটার, সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২১.৫ মিলিমিটার। দমদমে বৃষ্টি হয়েছে ২৪.৩ মিলিমিটার, সল্টলেকে বৃষ্টি হয়েছে ৩৫.৩ মিলিমিটার।

রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। যা সোমবার স্বাভাবিকের নীচে চলে এসেছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। তা রবিবার আরও নেমে এসেছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল ১২.০ মিলিমিটার। রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল শহরে। আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৮ সর্বনিম্ন ৮৩ শতাংশ।

সোমবারও সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা। বৃষ্টির খবর মিলেছে কিছু জেলা থেকে। বৃষ্টির পরিমান ক্রমে বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

প্রসঙ্গত গত সপ্তাহে শুক্রবার নির্ঘণ্ট মেনে সঠিক সময়ে রাজ্যে আসে বর্ষা। দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় একসঙ্গে আগমন হয় বর্ষার। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগণা, হুগলী, নদীয়া, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে এসেছে বর্ষা। উত্তরবঙ্গের কোচবিহার , জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও মালদহে এসেছে বর্ষা। এমনটাই জানায় আলিপুর আবহাওয়া দফতর। গত বছরে ২১ জুন এসেছিল বর্ষা। এই মরসুমে আমফানের ঠেলায় তা আর দেরি না করে একদম সঠিক সময়েই রাজ্যে প্রবেশ করল বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এটাও লক্ষণীয় ১২ জুন, জ্যৈষ্ঠ শেষ হতে এখনও দিন তিনেক দেরী। এমন সময়েই চলে এল বর্ষা। শনিবার পশ্চিমের জেলাগুলিকেও ঘিরে ফেলে বর্ষা।

The post বৃষ্টির জেরে স্বাভাবিকের নীচে কলকাতার পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UJI9Rj
إرسال تعليق (0)
أحدث أقدم