পিপলস লিবারেশন আর্মি কোনও সেনাবাহিনী নয়, চিনের লস্কর শাখা: বিস্ফোরক বিজেপি মুখপাত্র

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্ত সংঘাত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোলের পরিস্থিতি নিয়ে বেশকিছুদিন থেকেই বিজেপি-কংগ্রেস তর্ক-বিতর্ক শুরু হয়েছে। এবার চিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র।

এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র সম্ভিত পাত্র জানিয়েছেন, “পিপলস লিবারেশন আর্মি কোনও সেনাবাহিনী নয়, এটি চিনের লস্কর শাখা”।

কিছুদিন আগে লাদাখের গালওয়ান সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের দাবি, লাদাখ সীমান্তের সমস্যা গুরুতর আকার নিলেও প্রথমে তাতে গুরুত্ব দেয়নি কেন্দ্র। কেন্দ্রের এই অদূরদর্শিতার করণেই গালওয়ান সীমান্তে ভারতীয় জওয়ানদের শহিদ হতে হয়েছে বলে দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী।

সীমান্তে যেকোনওরকম আগ্রাসন রুখতে ভারতের সেনাবাহিনী পুরোপুরি তৈরি বলে দাবি করেছেন নাড্ডা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশবাসীকে আশ্বস্ত করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রতিটি কোণা সুরক্ষিত।’ এবিষয়ে কংগ্রেসকে একহাত নিয়েছেন নাড্ডা। তিনি বলেন, ‘দেশের নিরাপত্তাবাহিনীর পরিকল্পনা, তাঁদের নীতি নীতি নষ্ট করার চেষ্টা করছে কংগ্রেস।’

রাহুল গান্ধীকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লাদাখে সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে টুইটে তোপ দাগেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারই পাল্টা তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ‘দেশের সংহতির স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে ওঠা উচিত রাহুলের’, পাল্টা প্রতিক্রিয়ায় এভাবেই কংগ্রেস সাংসদকে বিঁধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

The post পিপলস লিবারেশন আর্মি কোনও সেনাবাহিনী নয়, চিনের লস্কর শাখা: বিস্ফোরক বিজেপি মুখপাত্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3i6FATt
إرسال تعليق (0)
أحدث أقدم