মুম্বই: দেশের আর্থিক, শিল্প ও বিনোদন রাজধানী মুম্বাইয়ের অবস্থা খারাপ। সেখানে করোনা সংক্রমণ ছড়িয়েছে ৫১,০০০। যা কিনা চিনের উহানের চেয়েও প্রায় ৭০০ বেশি।
এই উহানেই ২০১৯ সালে ডিসেম্বরে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। উহানে মোট আক্রান্তের সংখ্যা ৫০,৩৩৩ টি। এরমধ্যে ৩৮৬৯ জনের মৃত্যু হয়েছে। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা চরম খারাপ। ইতিমধ্যে করোনার অন্যতম হটস্পট হিসেবে পরিণত হয়েছে এই রাজ্য।
মঙ্গলবারের হিসেব বলছে মহারাষ্ট্রে ৯০ হাজার ৭৮৭ জন আক্রান্তের মধ্যে ৪২ হাজার ৬৩৮ জন সুস্থ হয়ে উঠেছে। মঙ্গলবারে মহারাষ্ট্র সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২২৫৯ জন। দেশজুড়ে ২৪ ঘন্টায় মোট ৯৯৮৭ জন আক্রান্ত হওয়ার ৪ ভাগের ১ ভাগ এ রাজ্যেই।
মহারাষ্ট্রে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩২৮৭৯ জনের। এরমধ্যে মঙ্গলবারে প্র০কাশিত তথ্য অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২০ জনের।
বাণিজ্য নগরী মুম্বইয়ে বর্তমানে মোট আক্রান্ত ৫১,১০০। এরমধ্যে ১৭৬০ জনের মৃত্যু হয়েছে। তবে এসবের মধ্যেও পেস্ট কন্ট্রোল, টেকনিশিয়ান, স্ব-কর্মসঙ্গস্থানের সঙ্গে যুক্ত লোকদেরও কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।
গত সপ্তাহে, মহারাষ্ট্র চিনের মোট সংখ্যাকে পার করে ফেলেছিল। আর এবার শুধু মুম্বই পার করে দিল করোনার উৎপত্তিস্থল বলা উহানের মোট আক্রান্তের সংখ্যা।
The post অবস্থা খারাপ, করোনায় উহানকেও ছাড়িয়ে গেল মুম্বই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2MNSU0c