নতুন করোনা প্ল্যান, প্রতিটি বাড়িতে চলবে স্ক্রিনিং

নয়াদিল্লি: করোনায় আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে রীতিমত ভয় ধরাচ্ছে দেশের মনে। দিল্লিতে নেওয়া হয়েছে নতুন করোনা প্ল্যান। যাতে আরও কড়া হাতে এই মারণ ভাইরাসের মোকাবিলা করা যায়। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার য়ে নতুন পরিকল্পনা নিয়েছে, তাতে শহরের প্রতিটি বাড়িকে স্ক্রিনিংয়ের আওতায় ফেলা হয়েছে।

জানানো হয়েছে জুনের ৩০ তারিখের মধ্যে কনটেনমেন্ট জোনের প্রতিটি বাড়িতে স্ক্রিনিং চলবে। উল্লেখ্য দিল্লিতে বর্তমানে ২৬১টি কনটেনমেন্ট জোন রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একাধিকবার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

করোনা ঠেকাতে যে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, তাঁরা মূলত কয়েকটি বিষয়ের ওপর জোর দিচ্ছেন।

ঘন জনবসতিপূর্ণ এলাকায় কোনও করোনা আক্রান্তকে পাওয়া গেলে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা ও এলাকা স্যানিটাইজ করা। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বাসিন্দাদের পরবর্তী ৫-১০দিনের মধ্যে করোনা টেস্টের ব্যবস্থা করা।

সমীক্ষা বা সার্ভে করে প্রতিদিন ২০ হাজার নমুনা সংগ্রহ করা। শনিবার ২৭শে জুন থেকে এই সমীক্ষা শুরু হতে চলেছে। পরীক্ষার ফলাফল মিলবে ১০ই জুলাই।

প্রতীকী ছবি

জিঞ্জার হোটেল ও টিউলিপ হোটেলকে কোভিড কেয়ার সেন্টারে পরিণত করা হয়েছে। যেখানে থাকতে পারবেন স্বাস্থ্যকর্মীরা। সেখানে তাঁরা বিশ্রাম নিতে পারবেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে স্বাস্থ্যকর্মীরা যাতে কোনওভাবেই অসুস্থ না হয়ে পড়েন, সেদিকে নজর রাখতে হবে।

প্রত্যেকের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করা বাধ্যতামূলক। বিশেষ করে কনটেনমেন্ট জোনগুলিতে। এই জোনগুলিতে সিসিটিভি ক্যামেরা মোতায়েন করে বাসিন্দাদের যাতায়াতে কড়াকড়ি করতে চাইছে সরকার।

শেষ ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩৯৪৭ জন, যা কিনা একদিনের হিসেবে এখনও সর্বাধিক। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৭১১ জন।

নতুন করে মৃত্যু ও সংক্রমণের জেরে রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬,৬০২টি। মোট মৃতের সংখ্যা ২৩০১। দিল্লিতে সুস্থ হয়ে মোট মানুষের সংখ্যা ৩৯৩১৩ জন। এরফলে বর্তমানে অ্যাক্টিভ কেস আছে ২৪,৯৮৮ টি।

মহারাষ্ট্রের মুম্বইতে যেখানে করোনা আক্রান্ত সর্বোচ্চ, সেখানে মোট সংক্রামিত ৬৮ হাজার ৪১০। অর্থাৎ মুম্বইয়ের একটু নীচেই রয়েছে দিল্লি।দিল্লিতে হোম আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৯৬৩ জন। শেষ ২৪ ঘন্টায় করোনা টেস্ট হয়েছে ১৬ হাজার ৯৫২ টি।

The post নতুন করোনা প্ল্যান, প্রতিটি বাড়িতে চলবে স্ক্রিনিং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Vtyizt
إرسال تعليق (0)
أحدث أقدم