লকডাউনে বন্ধ স্কুল, গ্রামে-গ্রামে গিয়ে ছাত্র পড়াচ্ছেন শিক্ষকরা

রায়গঞ্জ: লকডাউনের জেরে বন্ধ স্কুল-কলেজ। ঘোরতর সমস্যায় বহু ছাত্রছাত্রী। মূলত গ্রামাঞ্চলের পড়ুয়াদের সমস্যা আরও বেশি। এবার গ্রামে গ্রামে গিয়ে পড়ুয়াদের পড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির।

প্রত্যন্ত এলাকায় পৌঁছে ছোট-ছোট পড়ুয়াদের পড়াশোনা করানোর পাশাপাশি সংগঠনের উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে গরিব ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের হাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও শিশুদের পড়াশোনার উপযোগী সামগ্রী তুলে দিয়েছেন রায়গঞ্জ দক্ষিণ চক্রের শিক্ষক শিক্ষিকারা।

রায়গঞ্জের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের মৌলাচন্ডী গ্রামে সংগঠনের উদ্যোগে ১০০ জন আদিবাসী গরীব মানুষের মধ্যে চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, মাস্ক বিতরণ করা হয়।

গ্রামের প্রাথমিক স্তরের শিশুদের পড়াশোর ব্যাপারেও খোঁজ নেন শিক্ষক- শিক্ষিকারা। বেশ কিছুক্ষণ ছোট-ছোট পড়ুয়াদের পড়াশোনাও করিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতেও মাস্ক, খাতা, কলম ও বিস্কুট তুলে দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানান, ৩০ মে থেকেই জেলার চোপড়া থেকে শুরু করে ৯ টি ব্লকের ১৭ টি সার্কেলে এখনও পর্যন্ত ২৫ হাজার আদিবাসী গরীব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে কালিয়াগঞ্জ, হেমতাবাদে গ্রামে গ্রামে শিক্ষক শিক্ষিকারা গিয়ে প্রাথমিক স্তরের শিশুদের পড়াশোনা করিয়েছেন।

রায়গঞ্জেও শুরু হয়েছে গ্রামে-গ্রামে পৌঁছে পাঠদান কর্মসূচি। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে করোনা ও আমফান রিলিফ ও বিপর্যয় ফান্ডে এখনও পর্যন্ত জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা সংগঠনের মাধ্যমে প্রায় ৯ লক্ষ টাকা রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছেন। প্রতিদিন আরও চেক জমা পড়ছে বলে জানান উপস্থিত নেতৃত্ব।

The post লকডাউনে বন্ধ স্কুল, গ্রামে-গ্রামে গিয়ে ছাত্র পড়াচ্ছেন শিক্ষকরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30jU3Vz
إرسال تعليق (0)
أحدث أقدم