সশস্ত্রবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা রাহুল গান্ধীর: জেপি নাড্ডা

নয়াদিল্লি: আবারও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশাা করলেন বিজেপির সর্বভারতীয সভাপতি জেপি নাড্ডা। গুরুত্বপূর্ণ একটি সময়ে রাহুল গান্ধী দেশকে ভাগ করে দিতে চাইছেন বলে দাবি বিজেপির এই শীর্ষ নেতার। দেশের সশস্ত্র বাহিনীর মনোবলও রাহুল ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন জেপি নাড্ডা।

দারুণ সংকটে দেশ। একদিকে করোনার সঙ্গে লড়াই, অন্যদিকে চিনা চোখ রাঙানি রুখে দেওয়া। এই পরিস্থিতিতেও সরগরম জাতীয় রাজনীতি। চিনা আগ্রাসন রুখতে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাব ছিল বলে কয়েকদিন ধরেই তোপ দেগে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই প্রসঙ্গে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কাঠগড়ায় তুলেছেন রাহুল। এমনকী প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদী’ বলেও কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ।

এবার রাহুলকে পাল্টা আক্রমণের রাস্তায় বিজেপি। সোমবারও কংগ্রেস সাংসদকে বিঁধেছিলেন জেপি নাড্ডা। প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদী’ বলে রাহুলের কটাক্ষের জবাব দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

রাহুল গান্ধীকে বিঁধে কংগ্রেসকে নাড্ডা কটাক্ষ করে বলেছিলেন ‘আপনি বলেছেন, নরেন্দ্র মোদী আসলে সারেন্ডার মোদী। তার মানে আপনি বলতে চাইছেন, মোদীজি শুধুই সাধারণ মানুষের নেতা নন। উনি ভগবানেরও নেতা। ভগবানও আপনাদের সঙ্গে নেই।’

লাদাখে চিনা আগ্রাসনের বিরুদ্ধে কেন্দ্রের পদক্ষেপে নাখুশ রাহুল। চিনের সঙ্গে নীতিগত দিক থেকে অনেকটাই খামতি রয়েছে বলে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন রাহুল গান্ধী। টুইটে তিনি লেখেন, ‘নরেন্দ্র মোদী আসলে সারেন্ডার মোদী।’ রাহুলের সেই মন্তব্যেরই এবার পাল্টা সমালোচনার পথে বিজেপি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি রাহুলের সমালোচনা করে বলেন, ‘সংকটের এই মুহূর্তেও দেশকে ভাগ করার খেলায় মেতেছেন রাহুল গান্ধী। সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন রাহুল।’

The post সশস্ত্রবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা রাহুল গান্ধীর: জেপি নাড্ডা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37VxwQo
إرسال تعليق (0)
أحدث أقدم