মাত্র ২৫ টাকায় ‘ইমিউনিটি সন্দেশ’, বিক্রি হচ্ছে খোদ কলকাতায়

কলকাতা: করোনা নিয়েই চলতে হবে, করোনা নিয়েই বাঁচতে হবে, চারিদিকে যখন এই স্লোগান, তখন ‘ইমিউনিটি সন্দেশ’ বাজারে আনল কলকাতার মিষ্টির দোকান।

বর্তমানে মিষ্টির দোকানের মালিক সুদীপ্ত মল্লিক জানাচ্ছেন, “ইমিউনিটিই করোনা ভাইরাসের সঙ্গে লড়ার জন্য একমাত্র উপায়। এখনও কোনও ভ্যাকসিন নেই, তাই আমরা এই মিষ্টিটি নিয়ে এসেছি যা ১৫ টি মশলা দিয়ে তৈরি।” প্রতিটি সন্দেশের দাম করা হয়েছে ২৫ টাকা।

বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিক কলকাতার প্রাচীনতম মিষ্টির দোকানগুলির মধ্যে অন্যতম। এরাই নিয়ে এসেছে এই বিশেষ ‘ইমিউনিটি সন্দেশ’।

এই সন্দেশ তৈরিতে মোট ১৫ টি উপাদান ব্যবহার করা হয়। এরমধ্যে রয়েছে হলুদ, লবঙ্গ, এলাচ, দারচিনি, জাফরান, তেজপাতা ও মধুর মতো উপাদান।

সুদীপ্ত মল্লিক জানিয়েছেন, উপাদানের জন্য বিশেষজ্ঞদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হল, এই সন্দেশে কোনও রকম চিনিই দেওয়া হয়নি বলে জানিয়েছেন সুদীপ্ত মল্লিক। পাশপাশি তিনি জানিয়েছেন, ইমিউনিটি সন্দেশ পুরোপুরি হিমালয়ের মধু দিয়ে তৈরি করা হয়েছে।

বাজারে এই মিষ্টির দারুণ চাহিদা তৈরি হয়েছে, ক্রেতারাও ব্যাপক পরিমাণে এই সন্দেশ কিনছে বলে জানিয়েছেন সুদীপ্ত মল্লিক।

The post মাত্র ২৫ টাকায় ‘ইমিউনিটি সন্দেশ’, বিক্রি হচ্ছে খোদ কলকাতায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cYPrqh
Post a Comment (0)
Previous Post Next Post