অমিত শাহের সঙ্গে দিল্লির করোনা পরিস্থিতি আলোচনা করলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: অমিত শাহের সঙ্গে দেখা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির করোনা পরিস্থিতি সামাল দিতে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন শাহ।

এদিনের আলোচনায় দিল্লির করোনা পরিস্থিতির কথা উঠে আসে, সম্প্রতি যা ভয়াবহ রূপ নিয়েছে। বেলাগাম সংক্রমণ শুরু হয়েছে দিল্লিতে।

জ্বর-কাশির উপসর্গ নিয়ে আইসোলেশনে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এলে ঠিক তারপরেরদিনই অমিত শাহের বাসভবনে সঙ্গে দেখা করতে যান তিনি।

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, তিনি এখন ভালো আছেন এবং তাঁর এখন জ্বর নেই। এদিনের আলোচনার অন্যতম কারণ আম আদমি পার্টি সরকারের সঙ্গে লিউটিন্যাণ্ট গভর্নর অনিল বৈজালের সঙ্গে মতবিরোধ তাও হতে পারে।

দিল্লির বাসিন্দাদের হাসপাতালে বেড দেওয়ার সিদ্ধান্ত এবং করোনা উপসর্গযুক্তদের পরীক্ষা করার সিদ্ধান্তকে কটাক্ষ করেছে অনিল বৈজাল।

রাজধানী দিল্লিতে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ে ঘোরতর উদ্বেগে দিল্লির সরকার। দুশ্চিন্তায় কেন্দ্রও। সংক্রমণে বেড়ি পরাতে সবরকম ব্যবস্থা নেওয়া হলেও কিছুতেই মিলছে না সফলতা। দিনের পর দিন দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

বুধবার সকাল পর্যন্ত দিল্লিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৩০৯। রাজধানীতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯০৫ জনের। করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৮৬১ জন।

আনলক ১ পর্বে গোটা দেশের মতোই দিল্লিতেও চালু হয়ে গিয়েছে পরিবহণ ব্যবস্থা। খুলেছে দোকান-বাজার, রেস্তোরাঁ। সেই কারণেই দিল্লিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

দিল্লিতে করোনার গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছিল। খোদ দিল্লির সরকারের তরফেও সেই আশঙ্কা করা হয়েছিল। বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসেছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া।

তবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা দিল্লির সরকারকে আশ্বস্ত করেন। দিল্লিতে এখনও করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বল জানায় কেন্দ্র। তবে সতর্কতামূলক সব ব্যবস্থা আরও জোরদার করতে পরামর্শ দেওয়া হয় কেজরিওয়ালের সরকারকে।

The post অমিত শাহের সঙ্গে দিল্লির করোনা পরিস্থিতি আলোচনা করলেন অরবিন্দ কেজরিওয়াল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hf7FY4
إرسال تعليق (0)
أحدث أقدم