BREAKING: ‘করোনিল করোনার ওষুধ’, FIR দায়ের রামদেব সহ ৪ জনের বিরুদ্ধে

জয়পুর: করোনা ভাইরাস মেরে ফেলতে সক্ষম এমন দাবি জানিয়ে সামনে এসেছে পতঞ্জলির ‘করোনিল’। তবে জানা যাচ্ছে, ঠিক কয়েকদিনের মধ্যেই যোগগুরু রামদেব সহ আরও চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযোগে স্পষ্ট জানানো হয়েছে, করোনা নিরাময়ে সক্ষম পতঞ্জলির করোনিল নিয়ে রামদেব প্রচারমূলকভাবে সাধারণ মানুষকে ভুল পথে চালনা করেছেন।

মঙ্গলবার অর্থাৎ জুনের ২৩ তারিখ পতঞ্জলির ‘করোনিল’ আনার পর থেকেই নানা বিতর্কের সামনে এসেছে। আয়ুষ মন্ত্রক করোনিল বিষয়ক তথ্য চেয়েছে এবং করোনা ভাইরাসের ওষুধ হিসেবে এই ওষুধের প্রচার চালাতে বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার জয়পুরের জ্যোতিনগর পুলিশ স্টেশনে রামদেব সহ পতঞ্জলির এমডি আচার্য বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ ভার্শনে, এনআইএমএস চেয়ারম্যান বলবীর সিং তোমার এবং ডিরেক্টর অনুরাগ তোমার-এর বিরুদ্ধে ভূল প্রচার চালানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জ্যোতিনগর পুলিশ স্টেশনের অফিসার সুধীর কুমার উপাধ্যায় ইন্ডিয়া টুডে’কে জানিয়েছেন, “হ্যাঁ, বাবা রামদেব, আচার্য বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ ভার্শনে, বলবীর সিং তোমার, অনুরাগ তোমার-এর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে”।

বিস্তারিত আসছে…

The post BREAKING: ‘করোনিল করোনার ওষুধ’, FIR দায়ের রামদেব সহ ৪ জনের বিরুদ্ধে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Z9ohZ4
إرسال تعليق (0)
أحدث أقدم