BREAKING: মৃত করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক

কলকাতা: প্রয়াত তৃণমূল বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূলের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ। বুধবার সকালে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

গত ২২ মে করোনা ধরা পড়েছিল তাঁর। সে সময় থেকেই প্রচন্ড শ্বাস কষ্টে ভুগছিলেন তিনি। গত এক মাসের বেশি সময় তিনি চিকিৎসাধীন ছিলেন।

শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, “খুবই, খুবই দুঃখের বিষয়। ১৯৯৯ সাল থেকে ফলতার তিনবারের বিধায়ক ও দলের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ৩৫ বছরেরও বেশি সময় ধরে তিনি জনগণ ও আমাদের দলের নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর সামাজিক কাজের মাধ্যমে অনেক অবদান রয়ে গিয়েছে।”

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়েছিলেন রমোনাশবাবুর দুই মেয়েও। তাঁরা অবশ্য সুস্থ রয়েছেন।

The post BREAKING: মৃত করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AVMtWZ
إرسال تعليق (0)
أحدث أقدم