ওয়াশিংটন: মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল একটি ছোট বিমান। যার জেরে মৃত্যু হয়েছে মোট ৫ জনের। এরমধ্যে চারজন একই পরিবারের সদস্য। জানা গিয়েছে, ওই চারজন এক ব্যক্তির শেষকৃত্যে যাচ্ছিলেন। আর তখনই দুর্ঘটনার কবলে পড়ে ওই বিমানটি।
মৃত চার পরিবারের সদস্যরা ফ্লোরিডায় থাকতেন বলে জানা গিয়েছে। ওই চারজনের মধ্যে রয়েছে দুটি বাচ্চাও। এছাড়াও পাইলটেরও মৃত্যুর খবর মিলেছে। মৃত দুটি বাচ্চার বয়স ৬ ও ৪ বছর।
জানা গিয়েছে, দুপুর ২ টো নাগাদ (স্থানীয় সময়) উড়ান নেওয়ার পরেই জর্জিয়ার পুতনম কাউন্টি পেরিয়ে যাওয়ার সময় বিমানটি ঝড়ের মুখোমুখি পড়ে। তবে ওই ঝড়ের কারণেই ওই বিমানটি ভেঙে পড়েছে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যায়নি।
বিকেল ৫ টা নাগাদ নিউ ক্যাসলে অবতরণ করার কথা ছিল ওই বিমানটির। তবে তার আগেই ঝড়ের কবলে পড়ে বিমানটি। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে।
The post BREAKING: ভয়াবহ দুর্ঘটনার কবলে বিমান, মৃত ৫ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Y7IHRO