আহমেদাবাদ: দেশে করোনা সংক্রমণ একধাক্কায় অনেকটা বাড়ছে। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং ভাঘেলা।
জানা গিয়েছে, করোনা পরীক্ষ করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে। শেষ দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। এমন উপসর্গ দেখা গেলে তাঁর করোনা পরীক্ষা করা হয়। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেই খবর পাওয়া গিয়েছে।
শনিবার রাজ্যে একধাক্কায় অনেকটা বেড়েছে সংক্রমণ। একদিনে বেড়েছে ৬১৫টি ঘটনা। মোট সংক্রমণ ৩০,৭৭৩। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১,৭৯০।
তবে অদ্ভুত ঘটনা ৬১৫টির মধ্যে ১১টি ঘটনা কচ্ছ জেলার আর্মি ক্যান্টনমেন্ট থেকে হয়েছে। এখনও অবধি ২২,৪১৭ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে।
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং ভাঘেলা করোনা পরীক্ষায় পজিটিভ এলে তিনি গান্ধীনগরের বাসভবনে হোম কোয়ারেন্টাইন হয়েছেন। জ্বর এবং কাশির উপসর্গ দেখা গেলে তাঁকে করোনা পরীক্ষা করা হয়।
এর আগে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের কংগ্রেস প্রধান ভরত সিং সোলাঙ্কি করোনা পজিটিভ হয়েছেন এবং বর্তমানে তিনি ভাদোদরায় হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানা গিয়েছে। এছাড়াও কংগ্রেস এবং বিজেপির একাধিক বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা করানোয় ফের সুস্থ হয়েছেন।
বিস্তারিত আসছে…
The post BREAKING: করোনা আক্রান্ত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dGjcMU