কোথাও থমকে, কোথাও নাগাড়ে, দক্ষিণবঙ্গের শেষ পর্যন্ত নামল বৃষ্টি

স্টাফ রিপোর্টার , কলকাতা : মঙ্গলবার দুপুর থেকে দক্ষিনবঙ্গেও শুরু হয়েছে বৃষ্টি। বেশ কিছু জায়গায় চলছে থমকে কোথাও আবার নাগাড়ে বৃষ্টি চলছে। বুধবারও সকাল থেকে আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ২৪ জুলাই, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টি হতে পারে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আজ বুধবার সকাল পর্যন্ত আসানসোলে ৩০.১, বাগাতিতে ৪৮.২, বাঁকুড়ায় ৪৩.৬, বহরমপুরে ৪৩.৬, ব্যরাকপুরে ৬১.৬, বর্ধমানে ৫০.৬, ক্যানিংয়ে ৬৭.৪, ডায়মন্ড হারবারে ৩৮.৮, কৃষ্ণনগরে ৪২.৯, পুরুলিয়ায়া ৫৮.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মিলছে‌। আগামী ৪৮ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনায়।

এদিকে বুধবার, অতিভারী বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। পাশাপাশি আসাম মেঘালয় টানা তিন-চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। আবহাওয়াবিদদের ব্যখ্যা অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ উত্তরবঙ্গে সক্রিয়। তাই হিমালয়ের পাদদেশ এলাকায় মৌসুমী অক্ষরেখার অবস্থান করছে। সঙ্গত দিচ্ছে দখিনা বাতাস। যা সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প টেনে আনাছে। এর জেরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের। মূলত উত্তরবঙ্গের ৮ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস মিলছে হাওয়া অফিস সূত্রে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

The post কোথাও থমকে, কোথাও নাগাড়ে, দক্ষিণবঙ্গের শেষ পর্যন্ত নামল বৃষ্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OMi2G0
Post a Comment (0)
Previous Post Next Post