স্টাফ রিপোর্টার , কলকাতা : কলকাতায় মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাতাসের জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ সর্বনিম্ন ৮৪ শতাংশ। গত ২৪ বৃষ্টি হয়েছে ২৫.৬ মিলিমিটার। দমদমে ৩০.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সল্টলেকে ৩৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন এমনই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ সর্বনিম্ন ৭৫ শতাংশ। গত ২৪ বৃষ্টি হয়েছে ১৫.৯ মিলিমিটার।আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৫.৫ মিলিমিটার। দমদমে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সল্টলেকে বৃষ্টি হয়নি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া।
এদিকে মঙ্গলবার দুপুর থেকে দক্ষিনবঙ্গেও শুরু হয়েছে বৃষ্টি। বেশ কিছু জায়গায় চলছে থমকে কোথাও আবার নাগাড়ে বৃষ্টি চলছে। বুধবারও সকাল থেকে আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ২৪ জুলাই, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আজ বুধবার সকাল পর্যন্ত আসানসোলে ৩০.১, বাগাতিতে ৪৮.২, বাঁকুড়ায় ৪৩.৬, বহরমপুরে ৪৩.৬, ব্যরাকপুরে ৬১.৬, বর্ধমানে ৫০.৬, ক্যানিংয়ে ৬৭.৪, ডায়মন্ড হারবারে ৩৮.৮, কৃষ্ণনগরে ৪২.৯, পুরুলিয়ায়া ৫৮.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মিলছে। আগামী ৪৮ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনায়।
বুধবার, অতিভারী বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গেও। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। পাশাপাশি আসাম মেঘালয় টানা তিন-চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। আবহাওয়াবিদদের ব্যখ্যা অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ উত্তরবঙ্গে সক্রিয়। তাই হিমালয়ের পাদদেশ এলাকায় মৌসুমী অক্ষরেখার অবস্থান করছে। সঙ্গত দিচ্ছে দখিনা বাতাস। যা সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প টেনে আনাছে। এর জেরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
The post টানা বৃষ্টিতে আপাত স্বস্তি, শহরে কিছুটা কমল পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ONsD3q