চোপড়াকান্ডে মৃত কিশোরীর বাবা ও দুই দাদা গ্রেফতার

প্রীতম সরকার, রায়গঞ্জ: চোপড়াকান্ডে অভিযুক্ত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে কিশোরীর বাবা ও দুই দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে ওই কিশোরীর দেহ উদ্ধারের পর সোমবার সকালে অভিযুক্ত যুবকের দেহ উদ্ধার হয়েছিল। ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ তুলেছিল কিশোরীর পরিবার।

এরপর যুবকের পরিবারের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়, কিশোরীর পরিবরাই ওই যুবককে খুন করেছে। মৃত যুবকের কাকার অভিযোগ, রবিবার রাতে তার ভাইপোকে খুন করেছে কিশোরীর পরিবার। সম্মান রক্ষার্থে কিশোরী এবং যুবককে খুন করা হয়েছে বলে দাবি।

তিনি বলেন, “রবিবার রাত ১১ টা নাগাদ কেউ ওঁকে ফোন করেছিল তারপরই ও বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে ওঁর মৃতদেহ উদ্ধার হয়েছে”। সেই অভিযোগের ভিত্তিতে কিশোরীর দুই দাদা এবং বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিয়ে ইসলামপুরের পুলিশ সুপার সচিন মক্কর বলেন, ‘যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা কিশোরীর বাবা এবং দুই দাদাকে গ্রেফতার করা হয়েছে।’ অন্যদিকে রবিবারের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পুলিশের গাড়ি, সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

The post চোপড়াকান্ডে মৃত কিশোরীর বাবা ও দুই দাদা গ্রেফতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/39iau70
Post a Comment (0)
Previous Post Next Post