লাদাখ: সেনাপ্রধানদের মধ্যে চতুর্থ দফার আলোচনার এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও প্যাংগং লেক এলাকায় ভারতীয় ও চিনা বাহিনীর মধ্যে এখন রয়েছে ‘আপাত শান্ত’ পরিস্থিতি। চিনা বাহিনী ফিঙ্গার-৫ এলাকায় অবস্থান করছে ও গত ছয় দিনে চিনা সেনাবাহিনী সরার কোনও লক্ষণ দেখা যায়নি।
সরকারি সূত্র জানাচ্ছে, প্যাংগং এলাকায় পরিস্থিতি আগের মতোই রয়েছে। চিনা সেনা ফিঙ্গার ৪ থেকে সরলেও ফিঙ্গার ৫ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত এলাকা নিজদের দখলে রেখেছে।
১৪ জুলাই দুই সেনাপ্রধানদের মধ্যে প্যাংগং এলাকার অবস্থান নিয়ে ম্যারাথন বৈঠক হয়। এতে উভয় সেনাবাহিনী মুখোমুখি সংঘাত রুখতে পেছোনোর সিদ্ধান্ত নিয়েছিল।
১৫ ঘন্টা বৈঠকের পর লাদাখ সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার জন্য সওয়াল করে চিন। চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছিল সীমান্ত সমস্যা নিয়ে যে কথা হয়েছে দুদেশের মধ্যে, তা যথেষ্ট সদর্থক। এবার থেকে দুই দেশই সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে একযোগে কাজ করবে। তবে কার্যক্ষেত্রে চিনের তেমন কোনও পরিকল্পনা দেখা যাচ্ছে না।
সূত্র বলছে, চিনা সেনা গ্যালওয়ান ভ্যালি, গোগড়া, হট স্প্রিংস এবং ফিঙ্গার ৪ থেকে পিছনে সরলেও পুরো ফিঙ্গার অঞ্চল থেকে চিনা বাহিনীর অরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেপসাংয়ে বিপুল সংখ্যক চিনা বাহিনী মোতায়েন করাও উদ্বেগজনক।
সূত্রমতে, এই ইস্যুতে চিনের চুপচাপ অবস্থানের কারণে আগামী কয়েকদিনে আবারও সামরিক বা কূটনৈতিক পর্যায়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
The post রাজি হওয়ার পরেও প্যাংগং লেক ছেড়ে যাচ্ছে না চিনা বাহিনী, রয়েছে উদ্বেগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2WHxeID