কলকাতা: তৃণমূল ক্ষমতায় থাকলে সারাজীবন ফ্রি-তে রেশন মিলবে, মঙ্গলবার একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় এই আশ্বাস দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূল আরও একবার বাংলার সরকার গড়ার দায়িত্ব কাঁধে তুলে নেবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর এই আত্মবিশ্বাসকেই কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
মঙ্গলবার একুশে জুলাইয়ের ভার্চুয়ালি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের সরকার ক্ষমতায় থাকলে সারাজীবন রেশন ফ্রি-তে পাবেন। করোনা পরিস্থিতির মধ্যে সবার আগে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ।
আগামী ২১ মে পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু আমরা আগামী বছর ফিরে এলে সারা জীবন ফ্রি-তে পশ্চিমবঙ্গবাসী রেশন পাবেন। রেশন ও স্বাস্থ্য বিনামূল্যে পাবে রাজ্যবাসী।’

তৃণমূলনেত্রীর এই আশ্বাসকেই কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন সূর্যকান্ত মিশ্র।
তিনি লেখেন, ‘ থাকলে তো?। তৃণমূল সরকার নয় নয় করে নয় বছর আছে। একজনও বিনামূল্যে রেশন, স্বাস্থ্য ও শিক্ষা পায়নি। এখন অনুগ্রহ করে নয় মাস আপনি মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা দেখলে ভালো হয়।’
The post ‘নয় মাস মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা দেখলে ভালো হয়’, মমতাকে কটাক্ষ সূর্যের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32HpytL