করোনা সংক্রমণ রুখতে ঘরবন্দি, সবজির এটিএম নিয়ে বাড়ি পৌঁছচ্ছে ‘ওরা’

শঙ্কর দাস, বালুরঘাট: পাশে আছি আমরা, আমরা আপনার সহনাগরিক। আপনি শুধু স্বাস্থ্য বিধি মেনে বাড়িতে বা ঘরেই থাকুন। আপনার যাবতীয় প্রয়োজন ও আবশ্যিকতার যোগান দেবো আমরা। এই শ্লোগানেই করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বালুরঘাটের সবজিএটিএম-এর সদস্যরা।

প্রতিদিন তাঁরা করোনায় আক্রান্তদের কাছে গিয়ে মানসিক শক্তি জুগিয়ে সাহস জোগাচ্ছেন। তাঁরা নিজেদের খরচে করোনা আবহের শুরুর দিন থেকে লকডাউনে কাজহীন অসহায় কয়েকশো মানুষদের হাতে দীর্ঘদিন ব্যাগভর্তি সবজি তুলে দিয়েছেন। পরবর্তীতে আনলক ওয়ানের শুরুর দিন থেকে অসহায়দের জন্য তাঁরা চালু করেন কমিউনিটি কিচেন।

এবার বিগত কয়েকসপ্তাহ ধরে তাঁরা রীতিমতো রাস্তায় নেমে করোনা আক্রান্তদের বাড়ির দরজায় পৌঁছে দিচ্ছেন শাকসবজি মাছ মাংস ঔষধপত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সমস্ত কিছু। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন।

প্রতিদিন সকাল হতেই সবজি এটিএম-এর সদস্যরা করোনা আক্রান্তদের ফোন করে অথবা বাড়ির দরজায় পৌঁছে তাঁদের শারীরিক অবস্থার পাশাপাশি খোঁজ নেন তাঁদের নিত্যপ্রয়োজনীয় কি কি জিনিসের প্রয়োজন। এমনকি ওষুধপত্র কোনও দরকার থাকলে তাও বাড়িতে পৌঁছে দিচ্ছেন এই মানুষগুলি।

সবজি এটিএম এর সদস্যদের বক্তব্য, করোনাকে দূরে রাখো, আক্রান্তকে নয়। আজ অন্যের করোনা হয়েছে আগামীকাল তা আমারও হতে পারে। এমতাবস্তায় শুধুই প্রয়োজন মানুষের পাশে থাকা। করোনা আক্রান্তদের মানসিক শক্তির যোগান দেওয়া।

The post করোনা সংক্রমণ রুখতে ঘরবন্দি, সবজির এটিএম নিয়ে বাড়ি পৌঁছচ্ছে ‘ওরা’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QmXzbs
Post a Comment (0)
Previous Post Next Post