রায়গড়: মহারাষ্ট্রের রায়গড়ে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। আহত হয়েছেন ১৫ জন। মোট ৬০ জনকে উদ্ধার করা হলেও এখনও ১৮ জন ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে ওই এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধে ৬টা নাগাদ কাজলপুর এলাকার ওই বহুতলটির একাংশ আচমকা ধসে পড়ে। বহুতলটিতে ৪০টি ফ্ল্যাট রয়েছে। এদিন সন্ধে নাগাদ প্রথমে বহুতলটির তিলতলা ধসে পড়ে।
কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় দফায়-দফায় বৃষ্টি চলছে। সোমবারও ভারী বৃষ্টি হয় রায়গড় জেলার বিভিন্ন এলাকায়। প্রবল বৃষ্টির জেরেই পুরোন ওই বাড়িটির একাংশ ভেঙে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই এদিন দ্রুত ঘটনাস্থলে চলে যান দমকল ও পুলিশকর্মীরা।
স্থানীয়দেরও বেশ কয়েকজন উদ্ধারকাজে হাত লাগান। তড়িঘড়ি বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে বাড়ি ভেঙে পড়ে তাঁদের অধিকাংশই জখম হয়েছেন। কয়েকজনের চোট গুরুতর। দ্রুত হাসপাতালে পাঠানো হয় তাঁদের।
The post BREAKING: বিল্ডিং ভেঙে মৃত বেড়ে ২, আহত বহু, আটকে এখনও অনেকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YxSyRL