১০০ বছর পর খোঁজ মিলল বিরল প্রাণীর, একে নিয়ে বানানো হয়েছে হলিউড সিনেমাও

ওয়াশিংটন: প্রায় ১০০ বছর পর দেখা মিলল বিরল প্রাণীর। এই প্রাণীর নাম উলভারিন। এর ওপর ভিত্তি করেই হলিউডে তৈরি হয়েছে অ্যাভেঞ্জার্স সিনেমা উলভারিন।

সম্প্রতি আমেরিকার ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কে এই উলভারিনের একটি দলকে দেখা গিয়েছে। প্রাণীর দলটিকে দেখা মাত্রই তার ভিডিও করতে ভোলেননি ট্র্যাভিস হ্যারিস। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। ওই টুইট এখন রীতিমতো ভাইরাল।

এই ন্যাশনাল পার্কের ওয়েবসাইটে লেখা হয়েছে, তিনটি উলভারিনকে বরফের মাঠে সবুজ রঙের কাছে খেলতে দেখা গিয়েছে। ১০০ বছর পর ফের একবার এই প্রাণীর দেখা মিলল।

ট্র্যাভিস হ্যারিসের টুইটে নেটিজেনরা নানান মন্তব্য করেছেন, কেউ লিখছেন এটি খুব আশ্চর্যজনক দৃশ্য, আবার কেউ লিখছেন, এগুলি ফিরে আসায় ভালো লাগছে।

মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কের সুপারিনটেন্ডেন্ট চিপ জেনকিন্স জানিয়েছেন, এই ধরনের দৃশ্য সত্যিই আশ্চর্যজনক। কারণ হিসেবে তিনি বলছেন, প্রায় ১০০ বছরেরও বেশি সময় পরে এই প্রাণীগুলি এখানে ফিরে এসেছে, মনে করা যেতে পারে, এখন থেকে এগুলি এখানেই থেকে যাবে। ধরে নেওয়া যেতে পারে ওই ন্যাশনাল পার্কে তাঁদের বসবাসের মত উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।

উল্লেখ্য, উলভারিনকে ভারতের বেজি প্রতিনিধি হিসেবে বিবেচনা করা যেতে পারেও। তবে এই পশু আকারে অনেক বড় ও হিংস্র হয়। পশুটি মাংসাশী। এটিকে দেখতে খানিকটা যেন ছোট ভাল্লুকের মতো। তবে ভাল্লুকের সঙ্গে চেহারাতে বেশ কিছু অমিলও রয়েছে।

The post ১০০ বছর পর খোঁজ মিলল বিরল প্রাণীর, একে নিয়ে বানানো হয়েছে হলিউড সিনেমাও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Yzu4rf
Post a Comment (0)
Previous Post Next Post