ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরবের চুক্তির প্রতিবাদে বিক্ষোভ পাকিস্তানে

ইসলামাবাদ: ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার জন্য যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে তার বিরুদ্ধে পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ মিছিল বের হয়। এই বিক্ষোভকারীরা ইহুদিবাদী ইসরাইলকে একটি অবৈধ সরকার হিসেবে উল্লেখ করে এই চুক্তির নিন্দা করেছে।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহর ছাড়াও আরও বেশ কয়েকটি মফস্বল শহরেও একই ধরনের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হতে দেখা গিয়েছে।

বিক্ষোভকারীদের বক্তব্য, একটি বাজে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে অন্য মুসলিম দেশগুলিকে এই ধরনের চুক্তি করার জন্য বাধ্য করতে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ করেছে। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-কুদসকে ইহুদিবাদী ইসরাইলের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল কুদস শরীফকে দখল করে নিয়েছিল।

প্রসঙ্গত ইতিমধ্যেই, পাকিস্তান সরকারিভাবে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যকার চুক্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের বক্তব্য, জনগণের অধিকারের প্রতি পাকিস্তান সরকার পরিপূর্ণ সমর্থন জানায়। ফিলিস্তিনি জনগণের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকারের প্রতিও একই রকম ভাবে সমর্থন জানিয়েছে ইসলামাবাদ।

The post ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরবের চুক্তির প্রতিবাদে বিক্ষোভ পাকিস্তানে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q3gB6n
إرسال تعليق (0)
أحدث أقدم