শুরু হয়েছে রাম মন্দিরের নির্মাণ, দেশবাসীকে ধন্যবাদ দিলেন মোদী

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণে বাদ গেল না অযোধ্যার রাম মন্দির। রাম মন্দির তৈরির কাজ শুরু হয়েছে এই উল্লেখ করে শনিবারের ভাষণে সাফল্যের বার্তা ভাগ করে নিয়েছেন তিনি। এই বিষয়ে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মোদী।

তিনি বলেছেন, “অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ ১০ দিন আগে শুরু হয়েছে। রাম জন্মভূমি ইস্যু বহু পুরনো এবং দীর্ঘ সময় পরে তা শান্তিপূর্ণভাবে মিটে গিয়েছে। তবে এই বিষয়ে দেশের মানুষের অবদান কোনও অংশে কম নয় যা ভবিষ্যতের জন্য আলাদা মনোবল জোগায়”।

কিছুদিন আগেই অর্থাৎ অগাস্টের ৫ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোয় উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। বিতর্কের ইতিহাস অনেক পুরনো। ২৯ বছর পেরিয়ে অগাস্টের ৫ তারিখ অযোধ্যায় পা রেখেছেন নরেন্দ্র মোদী।

রামলালা মন্দিরে পুজো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম জন্মভূমিতে ষাষ্ঠাঙ্গে প্রণামও করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে রাম মন্দিরের।

সেদিন প্রধানমন্ত্রী ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেই তাঁর সঙ্গে আমন্ত্রিতদের সকলেও বলে ওঠেন ‘জয় শ্রী রাম’। এরপরই নরেন্দ্র মোদী বলেন, ‘এই জয়ধ্বনির শব্দ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বিশ্বজু়ড়ে ভারতভক্তদের জন্য এই মুহূর্ত শুভ।’ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

এরই পাশাপাশি রাম মন্দির তৈরিতে আন্দোলনকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যাঁদের ত্যাগ ও বলিদানের জন্য আজ রাম মন্দিরের স্বপ্ন পূর্ণ হয়েছে, ১৩০ কোটি দেশবাসীর তরফ থেকে তাঁদের প্রণাম জানাই। ভগবানের রামের অদ্ভুত শক্তি দেখুন। অস্তিত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু রাম এখনও আমাদের মনে রয়েছেন। আমাদের সংস্কৃতির আধার। শ্রীরাম ভারতের মর্যাদা, ভারতের মর্যাদা পুরুষোত্তম”।

৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে একাধিক বিষয়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন মোদী। এমনকি স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন রাম মন্দিরের ভূমি পুজো গোটা দেশকে গর্বিত করেছে। দেশের প্রতিটি মানুষ এই ভূমিপুজোর অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন। রাম মন্দিরের ভূমিপুজোর জন্য প্রত্যেক ভারতীয় গর্ব বোধ করেন।

২৯ বছর আগেও নরেন্দ্র মোদী অযোধ্যায় গিয়েছিলেন। মুরলী মনোহর যোশীর সঙ্গে নরেন্দ্র মোদীর একটি ছবি পাওয়া যায়, যা অযোধ্যায় তোলা বলে জানা যায়।

The post শুরু হয়েছে রাম মন্দিরের নির্মাণ, দেশবাসীকে ধন্যবাদ দিলেন মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31SUkOj
إرسال تعليق (0)
أحدث أقدم