করোনা: কোন জেলায় আক্রান্ত কত, রইল একনজরে

কলকাতা: প্রতিদিনই রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়৷ সেখানে উল্লেখ করা হয় কোন জেলায় কতজন আক্রান্ত ও মৃত৷ এছাড়া কতজন সুস্থ হয়ে উঠেছেন সেই তথ্যও তুলে ধরা হয়েছে৷

রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন আক্রান্ত আর কতজনেরই বা মৃত্যু হয়েছে৷ কতজন সুস্থ হয়ে উঠেছেন৷

উত্তর ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ৫৬০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২৪ হাজার ৬৬৯ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৯৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৮,৬২০ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৫৬৫ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,৪৮৪ জন৷

হাওড়া- একদিনে আক্রান্ত ১৭৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১১,১৮৮ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৯৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ৮,৯১০ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২৯৪ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৯৮৪ জন৷

হুগলি – একদিনে আক্রান্ত ১০৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৫,৪৭৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৪,১৯০ জন৷ গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৮৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,২০২ জন৷

দক্ষিণ ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ২১১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৮,৫৩৪ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৩৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ৬,৩৪৪ জন৷ একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৩৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২,০৫৫ জন৷

পশ্চিম বর্ধমান- একদিনে আক্রান্ত ১৪৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,২০১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৫০৮ জন৷ নতুন করে কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ১৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬৭৪ জন৷

পূর্ব বর্ধমান- একদিনে আক্রান্ত ৬৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৯৩৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭২ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৩৫৪ জন৷ একদিনে ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৭৪ জন৷

পূর্ব মেদিনীপুর- একদিনে আক্রান্ত ২২২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৭১১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪০ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,২৭৯ জন৷ ৩ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৩৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৩৯৮ জন৷

পশ্চিম মেদিনীপুর- একদিনে আক্রান্ত ৬২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,১৪৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৩৮৯ জন৷ একদিনে একজনের মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ২১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭৩৮ জন৷

ঝাড়গ্রাম- একদিনে আক্রান্ত ৮ জন৷ মোট আক্রান্ত ১৪৪ জন৷ এই জেলায় মোট ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট সুস্থ হয়েছেন ৯০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫২ জন৷

বাঁকুড়া- একদিনে আক্রান্ত ৬১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৪০৪ জন৷ এই জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮০ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,০১০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৯৪ জন৷

পুরুলিয়া- একদিনে আক্রান্ত ৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৫৪৬ জন৷ এই জেলায় মাত্র ১ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩১৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৩২ জন৷

বীরভূম- একদিনে আক্রান্ত ২৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,২২৫জন৷ এই জেলায় ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৮ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৮৯৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩১৯ জন৷

নদীয়া- একদিনে আক্রান্ত ৯৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৩০২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৫১০ জন৷ মোট মৃতের সংখ্যা ২৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭৬৯ জন৷

মুর্শিদাবাদ- একদিনে আক্রান্ত ১০৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৯৬৩ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,২৩৪ জন৷ মোট মৃতের সংখ্যা ২৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৭০৫ জন৷

মালদহ- একদিনে আক্রান্ত ১১৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৮৯৪জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১১১ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,৯৩৮ জন৷ নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৯৩৫ জন৷

দক্ষিণ দিনাজপুর- একদিনে আক্রান্ত ১৮৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৩১৪ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৬৮৬ জন৷ মোট মৃতের সংখ্যা ১৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬১০ জন৷

উত্তর দিনাজপুর- একদিনে আক্রান্ত ১২৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৬৮৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,২৭৫ জন৷ মোট মৃতের সংখ্যা ১৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৯৯ জন৷

জলপাইগুড়ি- একদিনে আক্রান্ত ৩৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,১৮৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭১ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৬৭৫ জন৷ একদিনে ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৪৯১ জন৷

কালিম্পং- একদিনে মাত্র ১৩ জন আক্রান্ত৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২৯৭ জন৷ গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা মাত্র ১ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৭৫ জন৷

দার্জিলিং- একদিনে আক্রান্ত ৭৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৫৮০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,৭৬৪ জন৷ নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৫০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭৬৬ জন৷

কোচবিহার- একদিনে আক্রান্ত ৭৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৭৪৪ জন৷ এই জেলায় মাত্র একজনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেল ৫৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,২৬৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৭৬ জন৷

আলিপুরদুয়ার- একদিনে আক্রান্ত ২০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৯৫৭ জন৷ গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা মাত্র ৬ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ৬০১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৫০ জন৷

The post করোনা: কোন জেলায় আক্রান্ত কত, রইল একনজরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/314Ez7T
إرسال تعليق (0)
أحدث أقدم