বিধানসভায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি স্বামী কৃপাকরানন্দ, জল্পনা উড়িয়ে বিবৃতি বেলুড় মঠের

স্টাফ রিপোর্টার, কলকাতা: স্বামী কৃপাকরানন্দ মহারাজের সম্ভাব্য রাজনৈতিক উত্থান নিয়ে বাংলায় তীব্র জল্পনা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন। যদিও এই খবর ভিত্তিহীন বলে দাবি করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।

উত্তরপ্রদেশের ‘সন্ন্যাসী মুখ্যমন্ত্রী’ যোগী আদিত্যনাথের আদলে এই বাংলাতেও নাকি গেরুয়াধারী এক ব্যক্তি টক্কর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বহু সংবাদমাধ্যমেও কৃপাকরানন্দ মহারাজকে নিয়ে এই খবর ভাইরাল হয়ে উঠেছিল। যদিও সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে বেলুড় মঠ জানাল, এখবর ভিত্তিহীন। এটা প্রমাণ করতে রামকৃষ্ণ মিশনের ছাত্র ও অনুরাগীরা কৃপাকরানন্দের একটি বিবৃতিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁদের দাবি, কৃপাকরানন্দকে নিয়ে খবরে প্রকাশিত অনেক তথ্যও ভুল। তাঁরা জানিয়েছেন, খবরে দাবি করা হয়েছিল স্বামী কৃপাকরানন্দ উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় উপরের দিকে ছিলেন, মার্কিন মুলুকে গিয়ে চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করেছিলেন। তা সম্পূর্ণ সত্য নয় বলে দাবি করা হয়।

সংবাদমাধ্যমে বেলুড় মঠের বিবৃতি প্রকাশিত হল। এখবর ভিত্তিহীন। রামকৃষ্ণ মিশনের ছাত্র ও অনুরাগীরা কৃপাকরানন্দের একটি বিবৃতিও সোশ্যাল মিডিয়ায় ছড়ালেন।

অন্যদিকে, দেবতোষ মহারাজ সম্প্রতি এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন নামে একটি ইউটিউব চ্যানেলে অধ্যাপক শুভ্রকান্তি চক্রবর্তীকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি রাজনীতি নিয়ে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন অনেক আগেই। নিজেদের স্বামীজির দাসানুদাস বলে পরিচয় দিয়ে তিনি বলেছিলেনন, “স্বামীজি আমাদের স্পষ্ট বলেছিলেন আমাদের কোনও রাজনৈতিক যোগাযোগ থাকবে না। মানে রাজনৈতিক ভাবে আমরা কোনও দিন সরব হব না। এটা আমরা শিববাক্য হিসেবে মানি।”

The post বিধানসভায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি স্বামী কৃপাকরানন্দ, জল্পনা উড়িয়ে বিবৃতি বেলুড় মঠের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31XxIfE
إرسال تعليق (0)
أحدث أقدم