লাদাখ সীমান্ত সংঘর্ষে ৫০০ চিনা সেনা ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালিয়েছিল : রিপোর্ট

লাদাখ: করোনা আবহে অব্যাহত ভারত- চিন রাজনৈতিক উত্তেজনা। পূর্ব লাদাখের দক্ষিণের প্যাংগং হ্রদ সীমান্তে প্রায় ৫০০ চিনা সেনা ভারতে প্রবেশের চেষ্টা করেছিল বলে জানা গিয়েছে।

সোমবার ভারতীয় সেনা সূত্রে এই খবর জানা গিয়েছে। সেনা সূত্রে খবর, লাদাখের ভারত- চিন সীমান্তে অন্তত ৫০০ চিনা সেনা সীমা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালিয়েছিল। যদিও চিনের সেই অপচেষ্টা রুখে দেয় ভারতীয় সেনাবাহিনী।

জানা গিয়েছে যে, পিএলএর সৈন্যরা সেখানে আসার আগেই ভারতীয় সেনারা ওই স্থানগুলি দখল করেছিল। ভারতীয় সেনা সূত্র জানানো হয়েছে যে, পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণ তীরের কাছে এখনও পর্যন্ত ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে কোনও শারীরিক সংঘর্ষ হয়নি।

সোমবার চিনা বিদেশমন্ত্রক ৩০ তারিখ রাতের ঘটনা অস্বীকার করে পরিষ্কার জানিয়ে দেয় চিনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয়নি। এরপরেই কার্যত যুদ্ধের হুমকি দেয় চিন।

বেজিংয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সীমান্ত থেকে সেনা না সরালে বড়সড় সংঘাতের জন্য যেন তৈরি থাকে ভারত। সোমবার চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়াং বলেন, ভারত কিসের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে, জানা নেই। তবে প্যাংগং লেক এলাকায় চিনা সেনার অবস্থানের বদল হয়নি। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয়নি চিনা সেনা। প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে কোনও সংঘর্ষের ঘটনাও ঘটেনি।

দুই দেশের সেনা স্তরে আলোচনা চলছে বলে জানিয়ে লিজিয়াং বলেন চিন এই ঘটনার সত্যতা স্বীকার করে না। লাদাখে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে দায়বদ্ধ চিনা সেনা। তাই কোনও অনুপ্রবেশের ঘটনা চিনা সেনার পক্ষ থেকে ঘটেনি।

The post লাদাখ সীমান্ত সংঘর্ষে ৫০০ চিনা সেনা ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালিয়েছিল : রিপোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hGqvXX
Post a Comment (0)
Previous Post Next Post