প্রণববাবুর বিদায় গভীর দুঃখ ও বেদনার: বিএনপি

ঢাকা: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও উপমহাদেশের খ্যাতিমান রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায়ের জীবনাবসানে গভীর শোক জানাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপির সুপ্রিমো তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সুসম্পর্ক ছিল প্রণববাবুর। বর্ষীয়ান রাজনীতিকের প্রয়াণ সংবাদ নয়াদিল্লি থেকে ঢাকায় আসতেই শোকাতুর বাংলাদেশ।

অন্যতম বিরোধী দল বিএনপি জানিয়েছে, পৃথিবী থেকে তাঁর এই বিদায় গভীর দুঃখ ও বেদনার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এই কথা বলা হয়।

শোক বার্তায় বিএনপি জানিয়েছে, “প্রায় এক পক্ষকাল করোনা সহ অন্যান্য জটিল রোগে মৃত্যুর সঙ্গে লড়াই করে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পরলোকগমণ করেছেন। তার মৃত্যুতে ভারতবাসীর ন্যায় বাংলাদেশের জনগণ ও বিএনপি সমানভাবে সমব্যাথী।”

শোকবার্তায় আরও বলা হয়, প্রয়াত প্রণব মুখেপাধ্যায় বাংলাদেশকে প্রীতি ও শুভেচ্ছার দৃষ্টিতে দেখতেন। তিনি ছিলেন উপমহাদেশের একজন বর্ষীয়াণ, অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। নিরন্তর প্রচেষ্টা, কর্মময়তা ও সাফল্যের সমাহারে গড়ে উঠেছিল তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন।

লোকান্তরিত প্রণব মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা এবং তার পরিবার-পরিজন, গুণগ্রাহী ও ভারতবাসীর প্রতি গভীর সমবেদনা জানায় বিএনপি। সোমবার প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে পিতার মৃত্যুর কথা জানান।

The post প্রণববাবুর বিদায় গভীর দুঃখ ও বেদনার: বিএনপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jtcIEH
Post a Comment (0)
Previous Post Next Post