স্টাফ রিপোর্টার , কলকাতা : শুক্রবারের দিনভর বৃষ্টিতে আরও কিছুটা কমেছে শহরের তাপমাত্রা। তবে আজ শনিবার সকাল থেকে বৃষ্টির দেখা নেই। বৃষ্টি না হতেই আর্দ্রতাজনিত অস্বস্তি বোঝা যাচ্ছে।
আর এমনটা যে হবে তা স্বাভাবিক। কারণ হাওয়া অফিস জানিয়েছিল একদিন বৃষ্টি হবে না। সেই দিন শনিবার। বৃষ্টি না হলেই বর্ষার সময়ে স্বাভাবিক নিয়মে বাতাসে জ্বলীয় বাষ্প উপস্থিত থাকে। তা প্রকট হয়। আর আবহাওয়া দফতর জানিয়েইছে যে আগের নিম্নচাপের প্রভাব সামান্য কমেছে তা বৃষ্টির বিস্তার ও পরিমান কমাবে কিন্তু বৃষ্টি আবহকে একেবারে থামিয়ে দেবে না। সেই নিয়ম মেনেই সকাল থেকে শহরে মেঘলা আকাশ। অল্প সময়ের জন্য সূর্য দেখা দিয়েই ফের উধাও হচ্ছে এবং স্পষ্ট হচ্ছে বিগত দিন তিনেকের তুলনায় অল্প বেশি অস্বস্তি।
আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৮ ও সর্বনিম্ন ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির হয়েছে ১৮.৫ মিলিমিটার। আজ সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ১২.১ মিলিমিটার। দমদমে আজ সকাল পর্যন্ত ৩৬ ও সল্টলেকে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার বিকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় ৫৩.৭ মিলিমিটারের বৃষ্টি কমিয়েছে সর্বোচ্চ তাপমাত্রাকে। সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ৬০.১ মিলিমিটার। স্বাভাবিক নিয়মে আপেক্ষিক আর্দ্রতা যথেষ্ট বেশি। সর্বোচ্চ ৯৭ ও সর্বনিম্ন ৯৩ শতাংশ। দমদমে বৃষ্টি হয়েছে ৪৭.৫ মিলিমিটার, সল্টলেকে ৫১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ায় কলকাতার বিস্তীর্ণ এলাকা জলে ডুবে যায়। দক্ষিণের বেহালা, পর্ণশ্রী, ঠাকুরপুকুর থেকে উত্তরের মুক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া-সহ বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করে এ দিন সকাল থেকেই। জল সরানোর জন্য বিভিন্ন জায়গায় পুরসভার তরফে বড় বড় পাম্প বসানো হয় রাস্তায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ১৭ তারিখ থেকে আলিপুর এলাকায় বৃষ্টি হয়েছে ১১৬.২ মিলিমিটার। দমদমে ৯৭ মিলিমিটার এবং সল্টলেকে ৭৩ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় ওই এলাকাগুলিতে যথাক্রমে বৃষ্টি হয়েছে ৬০.১, ৪৭.৫, ৫১.৬ মিলিমিটার।
The post বৃষ্টিতে পারদ নীচে, অল্প রোদ দেখা দিতেই স্পষ্ট আর্দ্রতাজনিত অস্বস্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34oBdP0