বোমাকো: সংকট আরও জটিল হয়ে গেল পশ্চিম আফ্রিকার দেশ মালির। সেনা অভ্যুত্থানে সরকারের পতনের পর আফ্রিকান ইউনিয়নের সদস্য পদ স্থগিত করা হয়েছে। অভ্যুত্থানের কড়া নিন্দা করা হয়েছে। রাষ্ট্রসংঘ মালির পরিস্থিতির দিকে বিশেষ নজর রেখেছে।
বিবিসি জানাচ্ছে, অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতা কে নিয়ে আফ্রিকান ইউনিয়ন উদ্বিগ্ন। তবে তিনি যে সুস্থ সেই সংবাদ দিয়েছে মালির বিদ্রোহী তথা ক্ষমতা দখলকারী সেনা। দ্রুত নির্বাচনের বার্তা দিয়েছে তারা।
এদিকে আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ টুইট করে জানায়,মালির সংবিধান পুনর্বহাল না করা পর্যন্ত এই দেশটির সদস্যপদ স্থগিত করা হলো। আটক প্রেসিডেন্ট ইব্রাহিম কেইতা, প্রধানমন্ত্রী বুবু সিসে এবং অন্যান্য মন্ত্রী, কর্মকর্তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন।
মালির সেনা অভ্যুত্থানে আফ্রিকার বিভিন্ন দেশ সরগরম। আলজিরিয়া, মরক্কো এবং নাইজেরিয়া এবং আফ্রিকার আরও কয়েকটি দেশ মালির সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে।
আল জাজিরা জানাচ্ছে, গত মঙ্গলবার মালির রাজধানীতে সেনাবাহিনীর একাংশ রক্তপাতহীন অভ্যুত্থান ঘটায়। অভিযোগ, সরকার দেশে বাড়তে থাকা দুর্নীতির মোকাবিলায় ব্যর্থ। বাড়ছে জঙ্গি হামলা।
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের বন্দি করে সেনার একাংশ। প্রবল চাপের মুখে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ করেন।
The post সেনা অভ্যুত্থানের জেরে আন্তর্জাতিক মঞ্চে মালির সদস্য পদ স্থগিত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3gjfryo