করোনা আক্রান্ত হয়ে প্রয়াত এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস

স্টাফ রিপোর্টার, কলকাতা ও এগরা: এবার নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। সোমবার ভোরে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বর্ষীয়ান এই রাজনীতিবিদের। এর আগেও করোনা প্রাণ কেড়েছে শাসকদলের আরও এক বিধায়কের। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের।

জানা গিয়েছে, করোনা আক্রান্ত বিধায়ককে প্রথমে পূর্ব মেদিনীপুরের বড়মা মাল্টিস্পেশালিটি হাসপাতালের ভর্তি করা হয়েছিল। শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে পরে বেলেঘাটা আইডিতে স্থানারিত করা হয়।

কিন্তু সেখানেও তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি। পরে আমরি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। ২৪ জুলাই থেকে সেই হাসপাতালেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বিধায়ক সমরেশ দাসকে।

প্রায় একমাস ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন সমরেশবাবু। শেষমেশ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

গত কয়েক মাস আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তৃণমূলের ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের। এবার তারপরেই করোনা আক্রান্তের পাশাপাশি শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে প্রাণ হারালেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার তৃণমূলের বিধায়ক তথা প্রবীণ রাজনীতিবিদ সমরেশ দাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বেশ কিছুদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন প্রবীণ বিধায়ক। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। এগরার বিধায়ক সমরেশ দাসের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শোকবার্তায় তিনি লিখেছেন, ‘‘বিধায়ক সমরেশ দাসের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি পূর্ব মেদিনীপুরের এগরা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হল। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’’

গত কয়েকমাসে একের পর এক রাজনীতিবিদ করোনায় আক্রান্ত হয়েছেন। শাসকদল তৃণমূল থেকে শুরু করে বাম, কংগ্রেস, বিজেপির একাধিক জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। ক্রমেই রাজ্যে বিপজ্জনক চেহারা নিচ্ছে করোনা।

The post করোনা আক্রান্ত হয়ে প্রয়াত এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Y9xfFZ
Post a Comment (0)
Previous Post Next Post