ওয়াশিংটন: আমেরিকার নির্বাচন যত এগিয়ে আসছে ততোই রাজনৈতিক আবহাওয়া তপ্ত হচ্ছে।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবার আক্রমণও শানালেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। প্রাক্তনের মতে , প্রেসিডেন্ট পদের জন্য একেবারে অনুপযুক্ত ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার দায়িত্বকে কখনও গুরুত্বের দেননি।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বন্দরনগরী উইলমিংটনে সোমবার থেকে ডেমোক্র্যাট দলের চারদিনের অনলাইন কনভেনশন হচ্ছে। সেখানে বক্তব্যে রাখতে গিয়ে ওবামা এমন মন্তব্য করেন। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রে গণতন্ত্র বিপদে রয়েছে বলেও ।
রেকর্ডকৃত বক্তব্যে ওবামা বেশ বিরক্ত সুরেই বলেন, ২০১৭ সালে তিনি যখন হোয়াইট হাউসের দায়িত্ব হস্তান্তর করছিলেন,তখন তিনি ভেবেছিলেন ট্রাম্প তার দায়িত্বকে গুরুত্বর সঙ্গে নেবেন, কিন্তু ট্রাম্প তা কখনই করেননি।
ওবামার অভিমত ,ট্রাম্পের কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের গর্বিত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং আগের যেকোনো সময়ের চেয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়েছে।
বুধবার সন্ধ্যায় জো বাইডেনের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নের সময় ওবামার বক্তব্যটি প্রচারিত হয়েছে গোটা দেশে।
এর দুদিন আগেই ওবামার স্ত্রী মিশেল ওবামা বক্তব্য রাখেন। সেদিন তিনি ট্রাম্পের তীব্র সমালোচনা করে তাকে যুক্তরাষ্ট্রের জন্যে অযোগ্য ও ভুল প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছিলেন।উইসকনসিনের মিলওয়েকিতে ডেমোক্রেট দলের চারদিনের এই কনভেনশন করোনাভাইরাসের কারণে এবার পুরোপুরি অনলাইনভিত্তিক করা হয়েছে।
The post ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে অনুপযুক্ত, উনি দায়িত্বকে গুরুত্ব দেননি: বারাক ওবামা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32b1jlU