হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশে চিত্তোরে ডেয়ারি ইউনিটে বড় দুর্ঘটনা। বৃহস্পতিবার ওই ডেয়ারি ইউনিট থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে থাকে। গ্যাসের ধাক্কায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে কমপক্ষে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুতালাপাট্টু মণ্ডল এলাকায় বান্দাপল্লীতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
চিত্তোরের ডিস্ট্রিক্ট কালেক্টর ড. নারায়ণ ভারত গুপ্তা জানান, বিকেল ৫ টা নাগাদ হাটসন কোম্পানির দুধ প্রক্রিয়াকরণের ইউনিটে অ্যামোনিয়া গ্যাস লিক করার খবর প্রথম জানা যায়। সে সময় শিফটে যে ১৪ জন শ্রমিক কাজ করছিলেন তাঁদের দ্রুত চিত্তোর হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক।
আরও পড়ুন – পরীক্ষার্থীদের সুবিধার্থে বছরে ২ বার পরীক্ষা নেবে জাতীয় নিয়োগ সংস্থা, সিদ্ধান্ত মোদী সরকারের
তবে তিনি জানিয়েছেন, বর্তমানে সকলের অবস্থাই স্থিতিশীল। হাসপাতালে আনা কর্মীরা প্রত্যেকেই মহিলা। কিন্তু ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ইন্ড্রাস্টিস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ও দমকল বিভাগের কর্মকর্তারা শুক্রবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন বলে জানা গিয়েছে।
পুতালাপাট্টুর সাব ইন্সপেক্টর জানিয়েছেন, ওই ডেয়ারিতে অ্যামোনিয়া গ্যাস রাখা ছিল। মন্ত্রী পেড্ডিরেড্ডি রামচন্দ্র রেড্ডি এই দুর্ঘটনা নিয়ে চিত্তোর জেলা কালেক্টরের সঙ্গে কথা বলেন ও এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
The post ডেয়ারি ইউনিট থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, হাসপাতালে ১৪ কর্মী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FK5WMc