দক্ষিণ চিন সাগরে বোমারু বিমান মোতায়েন চিনের, ভারতকে জানাল ভিয়েতনাম

নয়াদিল্লি: চিনের একাধিক কাজকর্ম ভিয়েতনামকেও বেশ চিন্তার মধ্যে রেখেছে। চিন ভিয়েতনাম সংলগ্ন দক্ষিণ চিন সাগরে মোতায়েন করেছে এ নিয়ে চিন্তিত হয়ে নিজের সমস্যার কথা ভারতকে জানাল ভিয়েতনাম। ভারতে ভিয়েতনামের রাষ্ট্রদূত ফেম সান চৌ এক বৈঠকে ভারতীয় বিদেশ সচিব হর্ষ শ্রিংলাকে এ কথা জানিয়েছেন।

টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এই বৈঠকে ভিয়েতনামের রাষ্ট্রদূত ভারতীয় বিদেশ সচিবকে দক্ষিণ চিন সাগরের উত্তেজনা সম্পর্কে অবহিত করেন।

ভিয়েতনাম জানিয়েছে, চিন এইচ-সিক্সজে বোমারু বিমানকে বুডি দ্বীপে মোতায়েন করেছে। এই দ্বীপে নিজেদের কব্জা কায়েম করে রেখেছে চিনা সেনা। মনে করা হয়, দক্ষিণ চিন সাগরে আমেরিকান দাপট বন্ধ করতে চিন এই দ্বীপে সেনা মোতায়েন করে রেখেছে।

আরও পড়ুন: ‘রাজনৈতিক মদতেই পৌষমেলার মাঠে পাঁচিল ভাঙা হয়েছে’, বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য

ভিয়েতনাম ভারতকে জানিয়েছে, চিন তার আগ্রাসী কাজের জেরে ওই এলাকায় শান্তি নষ্ট করতে সচেষ্ট। এ ছাড়া উভয় দেশের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে চিন কর্তৃক অশান্তি ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নিয়েও আলোচনা করে। মনে করা হচ্ছে, দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসন রুখতে ভিয়েতনাম ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চাইছে।

উল্লেখ্য, এর আগে ভারত ভিয়েতনামকে ১০০ টি পেট্রোল বোট কিনতে সহায়তা করেছিল। লাইন অফ ক্রেডিটে মোতায়েনের জন্য ভিয়েতনাম এই বোটগুলি কিনেছিল।

The post দক্ষিণ চিন সাগরে বোমারু বিমান মোতায়েন চিনের, ভারতকে জানাল ভিয়েতনাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3j9a4DP
إرسال تعليق (0)
أحدث أقدم