মুম্বই :দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শুক্রবার কেন্দ্রীয় সরকারের জন্য ৫৭,১২৮ কোটি টাকা ডিভিডেন্ড অনুমোদন করলো। এই ডিভিডেন্ট ২০১৯-২০ অর্থ বর্ষের জন্য। তাছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৫.৫ শতাংশ কন্টিনজেন্সি রিস্ক বাফার বজায় রাখা হবে।
রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে কেন্দ্রীয় বোর্ড দেশ ও গোটা দুনিয়ার চ্যালেঞ্জের সাপেক্ষে বর্তমান অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে এবং করোনা অতি মহামারী কারণে অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তা মোকাবিলা করতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়েও আলোচনা হয়।
প্রস্তাবিত ইনোভেটিভ হাব গড়া নিয়েও বোর্ডে আলোচনা হয়। তাছাড়া আলোচনা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গতবছরের বিভিন্ন রকমের কাজকর্মের বিষয়। অনুমোদন করা হয় ২০১৯-২০ বর্ষের বার্ষিক রিপোর্ট এবং অ্যাকাউন্টস।
ডেপুটি গভর্নর বিপি কানুনগো, মহেশ কুমার জৈন এবং মাইকেল দেবব্রত পাত্র এবং কেন্দ্রীয় বোর্ডের অন্যান্য ডিরেক্টররা-এন চন্দ্রশেখরন, অশোক গুলাটি, মনিশ সাবারবাল, প্রসন্ন কুমার মহান্তি, দিলীপ এস সানভি, সতীশ কে মারাঠে, এস গুরু মূর্তি, রেবতী আয়ার এবং শচীন চতুর্বেদী এই বৈঠকে উপস্থিত ছিলেন।
তাছাড়া বৈঠকে ছিলেন আর্থিক পরিষেবা দফতরের সচিব দেবাশীষ পান্ডা এবং অর্থনৈতিক বিষয়ক সচিব তরুণ বাজাজ।
প্রসঙ্গত এর আগে এই মাসের প্রথমদিকে দু মাস অন্তর রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি বৈঠকে বসে। সেই বৈঠকের পর রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখানে তিনি জানান, কমিটির সকলে একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছে রেপো রেট অপরিবর্তিত রাখার। প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে এবং তার মধ্যে লকডাউন চলাকালীন কমেছে ১১৫ বেসিস পয়েন্ট।
The post কেন্দ্রের জন্য ৫৭,১২৮ কোটি টাকা ডিভিডেন্ট অনুমোদন করল রিজার্ভ ব্যাংক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CtRHKd