ভারতে কবে ভ্যাক্সিন, লাল কেল্লা থেকে কী জানালেন মোদী

নয়াদিল্লি: ৭৪ তম স্বাধীনতা দিবসের সকালে রেড ফোর্টে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ‘আত্মনির্ভর ভারতে’র কথা জানিয়েছেন মোদী। সেইসঙ্গে জানিয়েছেন, করোনা মোকাবিলায় দেশেই তৈরি হচ্ছে ভ্যাক্সিন। বর্তমানে তিনটি ভ্যাক্সিন পরীক্ষামূলক পর্যায়ে আছে। এখন অপেক্ষা শুধু গ্রিন সিগন্যালের।

শনিবার বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, আত্মনির্ভর ভারতে দেশের মধ্যেই তৈরি হচ্ছে করোনা ভাইরাসের তিনটি ভ্যাকসিন। যা টেস্টিং-এর পর্যায়ে আছে। যত তাড়াতাড়ি বিজ্ঞানীরা সবুজ সংকেত দেবেন তত তাড়াতাড়ি ভ্যাকসিনের উৎপাদন শুরু করবে ভারত। প্রচুর পরিমানে ভ্যাক্সিন উৎপন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি এও জানান যে, কত দ্রুত ভারতের মানুষের কাছে সেই ভ্যাক্সিন পৌঁছে দেওয়া সম্ভব হবে, সেই পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে ভারতের।

করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই বিশ্বকে সাহায্যের হাত বাড়ানোয় প্রশংসা কুড়িয়েছে ভারত। শুধু তাই নয়, ভারত করোনা মোকাবিলায় ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সে বিষয়েও কুর্ণিশ জানিয়েছেন মোদী।

৩ কোটির বেশি এন৯৫ মাস্ক এবং ১.২৮-এর বেশি পিপিই কিট এবং ১০.৮৩ কোটি হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট এখনও অবধি রাজ্যগুলিকে বিনামূল্যে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। মেক ইন ইন্ডিয়ার আওতায় মোট ২২,৫৩৩ ভেন্টিলেটরও পাঠানো হয়েছে রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে।

কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ব্যপকহারে স্বাস্থ্যক্ষেত্রের প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতন উৎপাদন শুরু হওয়ায় তা সম্ভবপর হয়েছে।

এছাড়াও স্বাধীনতা দিবসের সকালে বক্তব্যের শুরুতেই Vocal For Local নিয়ে কথা বলেছেন মোদী। নিজেদের দেশে তৈরি জিনিসে ভারতবাসীর গর্ব হওয়া উচিৎ বলে উল্লেখ করলেন তিনি।

শুধু তাই নয়, দেশে বেড়েছে করোনা পরীক্ষার হার। পাশাপাশি নভেল করোনা ভাইরাসকে জয় করে অনেকেই সুস্থ হয়ে উঠছেন। তাই ভারত যে দেশের ভেতর কাজ করছে সে বিষয়েও কোনও সন্দেহ নেই।

তবে দেশে তৈরি জিনিস দেশের বাইরে কিভাবে আরও বেশি পৌঁছে দেওয়া যায় সেদিকেও নজর দিতে বলেছেন মোদী। শুধু মেক ইন ইন্ডিয়া নয় মেক ফর দ্য ওয়ার্ল্ড। স্বাধীনতার সংকল্পে দেশকে আরও একধাপ এগিয়ে দেওয়ার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী।

৭৪ পেরিয়ে স্বাধীনতার ৭৫ বছর যেন আরও গৌরবময় হয় সে বিষয়েও কথা বলেছেন তিনি। নতুন সংকল্প যেন দেশকে আরও আত্মনির্ভর এবং মজবুত করে তোলে সেকথাই শোনা গিয়েছে বারবার। মোদীর সাফ বক্তব্য, একটি পরিবার বেড়ে ওঠার জন্য যা সত্যি, দেশের জন্যও তা সত্যি হওয়া উচিত।

The post ভারতে কবে ভ্যাক্সিন, লাল কেল্লা থেকে কী জানালেন মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3iHFQaH
Post a Comment (0)
Previous Post Next Post